Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'বীরভূমে কেষ্ট-রাজ শুরু হয়েছে', বোলপুরের আইসির কী হবে? 'দুয়ে দুয়ে চার' করলেন শুভেন্দু

মুখ্যমন্ত্রীকে নিশানা করে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) বলেন, 'অনুব্রত মণ্ডলকে প্রোমোশন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের কী চোখে দেখেন তা প্রমাণ করে দিয়েছেন। বীরভুমে আবার 'কেষ্ট-রাজ' শুরু হয়েছে।' 

'বীরভূমে কেষ্ট-রাজ শুরু হয়েছে', বোলপুরের আইসির কী হবে? 'দুয়ে দুয়ে চার' করলেন শুভেন্দু

ফাইল চিত্র

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 31 July 2025 19:42

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি বীরভূম সফরে গিয়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে বৈঠকের পর তাঁকে বড় দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির কনভেনরের (আহ্বায়ক) দায়িত্ব তুলে দেওয়া হয় তাঁর 'স্নেহভাজন' কেষ্টর হাতেই। বৃহস্পতিবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনিয়ে তীব্র সমালোচনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বোলপুরের আইসিকে নিয়ে ভাইরাল অডিও ক্লিপের প্রসঙ্গও টেনে আনলেন তিনি।

মুখ্যমন্ত্রীকে নিশানা করে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) বলেন, 'অনুব্রত মণ্ডলকে প্রোমোশন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের কী চোখে দেখেন তা প্রমাণ করে দিয়েছেন। বীরভুমে আবার 'কেষ্ট-রাজ' শুরু হয়েছে।' তিনি আরও বলেন, 'বোলপুরের আইসি ক'দিন পরই যাবে। সবে আজকে কজন ওসি গেছে।' প্রসঙ্গত, বুধবার বীরভূম জেলার পুলিশে বড় রদবদল হয়েছে।

অনুব্রত-ভাইরাল অডিওকাণ্ড

গত মে মাসে সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ ভাইরাল (Viral Audio Clip) হয়। (দ্য ওয়াল সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি)। অডিও ক্লিপে শোনা যায় বোলপুর থানার আইসি-কে অশ্রাব্য ভাষায় গালমন্দ করছেন বীরভূম জেলার প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। সেই গালমন্দের বহর এমনই যে কান পাতা দায়। শুধু সেই পুলিশ অফিসার নয়, অভিযোগ, ফোনে গালমন্দ করার সময়ে তাঁর স্ত্রী ও মা'র সম্পর্কেও নোংরা কথা বলেছেন অনুব্রত মণ্ডল।

আইসি লিটন হালদারের অভিযোগের ভিত্তিতে বিএনএস আইনের চারটি ধারায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই ধারা গুলি হল ২২৪, ১৩২, ৩৫১ ও ৭৫। অনুব্রতর বিরুদ্ধে পুলিশ জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে।

এই ঘটনার পর অনুব্রত মণ্ডলের নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়। কিন্তু মুখ্যমন্ত্রীর বীরভূম সফরের পর পুনর্বহাল অনুব্রত মণ্ডলের নিরাপত্তা। জানা গিয়েছে, বীরভূমের দাপুটে নেতাকে ওয়াই প্লাস উইথ কট নিরাপত্তা দেওয়া হয়েছে।


```