বিজেপি নেতাদের কটাক্ষ করে মন্ত্রী বলেন, “ওঁরা কখনও ঘাটাল বেড়াতে আসেন, একটা করে মন্তব্য করে চলে যান। কাজের কাজ কিছু করেন না।”

মানস ভুঁইয়া।
শেষ আপডেট: 31 July 2025 17:35
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের বন্যা পরিস্থিতি, তিস্তার জলস্ফীতি (Teesta Flood), ঘাটাল মাস্টারপ্ল্যান (Ghatal Masterplan) এবং ডিভিসির ভূমিকা নিয়ে বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে কেন্দ্র ও সিকিম সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন সেচমন্ত্রী মানস ভুঁইয়া (Irrigation Minister, Manas Bhuniya) । মানসের কথায়, " শত বঞ্চনার মধ্যে আমরা লড়ছি, কিন্তু রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্র বরাবরই উদাসীন।”
মন্ত্রী জানান, তিস্তার জলে বিপর্যস্ত জলপাইগুড়ি ও শিলিগুড়ি। তাঁর অভিযোগ, “সিকিম আমাদের না জানিয়ে জল ছেড়েছে। কাদা, পাথর, গাছ এসে নদী জুড়ে স্তূপ জমেছে। ডুয়ার্সে একের পর এক হড়পা বান নামছে। সিকিম অবৈজ্ঞানিকভাবে জলবিদ্যুৎ প্রকল্প করছে। কেন্দ্র ওরা কী করছে, কিছু বলছে না। আমরাও কিছু জানতে পারি না।”
ঘাটাল মাস্টারপ্ল্যান প্রসঙ্গে সরাসরি কেন্দ্রের দিকে আঙুল তুলে মানস বলেন, “ঘাটাল মাস্টারপ্ল্যান কেন্দ্র যেন ম্যাজিক করে উড়িয়ে দিচ্ছে। টাকা দিচ্ছে না। আমরা রাজ্যের টাকায় কাজ করছি। ২০২৭-এর মার্চের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। আপনি গিয়ে দেখবেন—ঘাটালের রূপ বদলে যাবে।”
বিজেপি নেতাদের কটাক্ষ করে মন্ত্রী বলেন, “ওঁরা কখনও ঘাটাল বেড়াতে আসেন, একটা করে মন্তব্য করে চলে যান। কাজের কাজ কিছু করেন না।”
ডিভিসির কাজের তীব্র সমালোচনা করে সেচমন্ত্রী বলেন, “ডিভিসি কোনও ড্রেজিং করছে না। জলধারণ ক্ষমতা কমে যাচ্ছে। ফোন করছি, ইমেল করছি—তবু কিছুই করছে না। তেনুঘাট, মাইথনের উপর আমাদের নিয়ন্ত্রণ নেই।” তিনি অভিযোগ করেন, “হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান—এই জেলাগুলিতে গত বছর যা হয়েছিল, সেটা পুরোপুরি ডিভিসির কারণে। এখন আমাদের ঘাড়ে দায় চাপাচ্ছে।”
মন্ত্রী জানান, মালদহ ও মুর্শিদাবাদের নদীভাঙন রুখতে ৬১০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। বলেন, “এই প্রকল্পে বিহার ও ঝাড়খণ্ড সহযোগিতা করবে।