Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'২০১১-র আগে যাঁর রাজনৈতিক পরিচয় ছিল না, তাঁর কথার উত্তর দেব না', কাকে নিশানা শুভেন্দুর

শুভেন্দু অধিকারী প্রসঙ্গ টেনেছেন মুর্শিদাবাদ, কালীগঞ্জের ঘটনার। নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁরও পদত্যাগ চেয়েছেন শুভেন্দু অধিকারী।

'২০১১-র আগে যাঁর রাজনৈতিক পরিচয় ছিল না, তাঁর কথার উত্তর দেব না', কাকে নিশানা শুভেন্দুর

শুভেন্দু অধিকারী

শেষ আপডেট: 25 June 2025 18:35

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার ঘটনার (Pahalgam Attack) জন্য বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আইবি চিফ তপন ডেকার পদত্যাগ চেয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। তবে তাঁর এই দাবির পাল্টা দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) প্রসঙ্গ টেনেছেন মুর্শিদাবাদ, কালীগঞ্জের ঘটনার। নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁরও পদত্যাগ চেয়েছেন শুভেন্দু অধিকারী।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সম্পর্কে সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাওয়ায় শুভেন্দু মুর্শিদাবাদ এবং কালীগঞ্জের ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, ''কে হরিদাস পাল উনি? হরগোবিন্দ আর চন্দন দাসের মৃত্যুর জন্য ওঁর পিসি কেন পদত্যাগ করবেন না? ওঁর ভোটব্যাঙ্ক তামান্নাকে খুন করেছে। সেই ঘটনার জন্য কেন ওঁর পিসি পদত্যাগ করবেন না?'' প্রসঙ্গত, দুই জায়গাতেই স্থানীয় বাসিন্দাদের মৃত্যুর জন্য কাঠগড়ায় উঠেছে তৃণমূল। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তাই স্বাভাবিকভাবেই শুভেন্দু সেই ঘটনার কথা মনে করিয়েছেন।

প্রতি বছর নিজের সাংসদ তহবিলের কাজের খতিয়ান তুলে ধরতে 'নিঃশব্দ বিপ্লব' নামে একটি সভার আয়োজন করে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তেমনই একটি কর্মসূচি থেকে ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ কার্যত ভবিষ্যদ্বাণী করে বলেছেন, আসন্ন ভোটে ৫০ এর নীচে আটকে যাবে বিজেপি। পাশাপাশি নাম না করে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে তিনি বলেন, একজন দাদা থেকে কাকা, কাকা থেকে জেঠু, জেঠু থেকে দাদু হয়ে যাবে, কিন্তু তৃণমূলকে মানুষের হৃদয় থেকে আগামী ৫০ বছর সরাতে পারবে না!

এর পাল্টা শুভেন্দুর আক্রমণ, ২০১১ সালের আগে যাঁর রাজনৈতিক পরিচয় ছিল না, যে সিপিএম-এর বিরুদ্ধে লড়েনি, তাঁর কোনও কথার উত্তর তিনি দেবেন না। বিজেপি বিধায়কের সংযোজন, ''নন্দীগ্রাম না থাকলে ওঁর পিসি এতদিনে দিদিমা হত। জীবনে মুখ্যমন্ত্রী হত না। ও (পড়ুন অভিষেক বন্দ্যোপাধ্যায়) যাঁর আলোকে আলোকিত তাঁর কোনও কথার উত্তর আমি দেব, এর কথার উত্তর দেব না।'' একই সঙ্গে শুভেন্দুর হুঁশিয়ারি, ২০২৬ সালের এপ্রিল মাসের পর অভিষেককে পালিয়ে বেড়াতে হবে। কোথায় যাবে তা এখন থেকে ঠিক করে রাখা হবে।

সম্প্রতি ডায়মন্ড হারবারে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছিল। তৃণমূলের অভিযোগ, পুরো ঘটনার নেপথ্যে ছিল পদ্ম শিবির। সেই প্রসঙ্গও টেনেছেন অভিষেক। দাবি করেছেন, বিজেপি লাশের রাজনীতি করতে চেয়েছিল। কিন্তু মহেশতলায় মহিলারা তাড়া করতেই ওরা বাধ্য হয়েছে ল্যাজ গুটিয়ে পালাতে। শুভেন্দু এই ইস্যুতে অভিষেকের দাবি নস্যাৎ করে বলেন, মিডিয়া জানে কী হয়েছে। সেখানে গিয়ে তাঁরা কোন কোন জায়গা ঘুরেছেন, কী করেছেন, সবার প্রমাণ রয়েছে। তবে শুভেন্দুর অভিযোগ, কিছু মহিলাকে পাঠানো হয়েছিল গন্ডগোলের জন্য।  


```