এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে অসংখ্য পরিবারের নাম বাদ গেছে ভোটার তালিকা থেকে। এই ইস্যুতে শনিবার সকাল থেকেই বিক্ষোভ দেখান মতুয়াদের একাংশ। কালো পতাকা দেখিয়ে গো-ব্যাক স্লোগান দেওয়া হয়।

শুভেন্দু অধিকারী
শেষ আপডেট: 20 December 2025 15:49
দ্য ওয়াল ব্যুরো: শনিবার বাংলায় (West Bengal) এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। নদিয়ার তাহেরপুরে (Taherpur) তাঁর সভা করার কথা ছিল। কিন্তু দৃশ্যমানতা কম থাকায় সেখানে মোদীর কপ্টার নামতে পারেনি। দমদম বিমানবন্দর থেকেই ভার্চুয়াল বার্তা দেন তিনি। তবে তাঁর সভার আগেই বিক্ষোভ দেখিয়েছিলেন মতুয়াদের (Matua) একাংশ। নাগরিকত্বের (Citizenship) ইস্যুতে মোদী-বিরোধী পোস্টার পড়েছিল। এই আবহেই তাঁদের উদ্দেশে আশ্বাসবার্তা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
এসআইআর (SIR) প্রক্রিয়ার মধ্যে দিয়ে অসংখ্য পরিবারের নাম বাদ গেছে ভোটার তালিকা (Voter List) থেকে। এই ইস্যুতে শনিবার সকাল থেকেই বিক্ষোভ দেখান মতুয়াদের একাংশ। কালো পতাকা দেখিয়ে গো-ব্যাক স্লোগান (Go Back Slogan) দেওয়া হয়। কিন্তু তাহেরপুরের সভা থেকেই বড় বার্তা দেন শুভেন্দু। স্পষ্ট করে বলেন - নাগরিকত্ব নিয়ে চিন্তার কিছু নেই। গ্যারেন্টার মোদী।
বিরোধী দলনেতার কথায় - শরণার্থীদের জন্য সবচেয়ে বড় গ্যারেন্টার নরেন্দ্র মোদী (Narendra Modi)। নাগরিকত্ব নিয়ে কাউকে ভাবতে হবে না। তিনিই সিএএ (CAA) আইন লাগু করার নেপথ্যে। আর রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এর বিরোধিতা করেছিল। তাই কেউ যদি নাগরিকত্ব হারানোর ভয় পান, তাহলে তাঁর গ্যারেন্টার নরেন্দ্র মোদীই।
তাহেরপুরে সভা না করতে পারলেও দমদম বিমানবন্দর থেকে ভার্চুয়ালি বার্তা দিয়ে রাজ্যের সরকারকে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, রাজ্যের গলি-ঘুপচিতেও শিশুরা পর্যন্ত বলছে, বাঁচতে হলে বিজেপির (BJP) প্রয়োজন। বাংলার সার্বিক উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে অর্থ বরাদ্দ বা সদিচ্ছার কোনও ঘাটতি নেই বলে জানিয়ে প্রধানমন্ত্রী অনুন্নয়নের দায় সরাসরি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের (TMC) উপর চাপান (West Bengal News)।
মোদীর বক্তব্য, বর্তমান রাজ্য সরকারের কাটমানি ও কমিশনের সংস্কৃতির জেরে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবে রূপ পাচ্ছে না। তাঁর অভিযোগ, এই দুর্নীতির কারণেই সাধারণ মানুষ উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন।
ভার্চুয়াল ভাষণে প্রধানমন্ত্রী উন্নয়ন ইস্যুকে সামনে রেখে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। মোদী বলেন, “পশ্চিমবঙ্গে একবার বিজেপির ডাবল ইঞ্জিন সরকার বানিয়ে দেখুন। অনুপ্রবেশকারীরা তৃণমূলের স্নেহধন্য। বহু অনুপ্রবেশকারীকে বাঁচাতেই পশ্চিমবঙ্গে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর বিরোধিতা করছে তৃণমূল।”