Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কয়লা কাণ্ডে ‘২৫ রেখে ৭৫ ভাগ কাদের দিতেন?’, বুদবুদের ওসিকে ইডি হেফাজতে নেওয়ার দাবি শুভেন্দুর

শুভেন্দুর দাবি, এ ক্ষেত্রে রাজ্যপাল বা আদালতের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। 

কয়লা কাণ্ডে ‘২৫ রেখে ৭৫ ভাগ কাদের দিতেন?’, বুদবুদের ওসিকে ইডি হেফাজতে নেওয়ার দাবি শুভেন্দুর

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 3 February 2026 20:25

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার ভোর থেকেই কয়লা পাচার মামলায় (Coal Case) রাজ্যের একাধিক জায়গায় একযোগে তল্লাশি চালিয়েছে ইডি। বীরভূম, আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চল-সহ বিভিন্ন এলাকায় তল্লাশির পাশাপাশি বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতেও (Budbud OC) পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির এই অভিযানের পরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। কড়া ভাষায় প্রতিক্রিয়া দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

শুভেন্দুর বক্তব্য, কয়লা কাণ্ডে ইসিএলের আধিকারিকদের যদি গ্রেফতার করা যায়, জেল খাটানো যায় বা সাসপেন্ড করা যায়, তা হলে অভিযুক্ত পুলিশ আধিকারিকদের ক্ষেত্রে আলাদা নিয়ম কেন? 

তাঁর প্রশ্ন, “ওসি, আইসি, এসডিপিও, ডিএসপি, এসপি—এদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা কবে নেওয়া হবে?” তিনি দাবি করেন, বুদবুদের বর্তমান ওসি মনোরঞ্জন মণ্ডল আগে বারাবনীর ওসি ছিলেন। তাঁকে হেফাজতে নিয়ে জেরা করা হোক বলেও দাবি করেন বিরোধী দলনেতা।

শুভেন্দু আরও অভিযোগ করেন, কয়লা পাচারের টাকা ‘৭৫-২৫’ ভাগে ভাগ হত। “২৫ নিজেরা রাখত, ৭৫ কাকে কাকে দেওয়া হত, সেটা জনগণের জানা উচিত,” বলেন তিনি। তাঁর দাবি, লালা ও বিনয় মিশ্রর নেতৃত্বে কয়লা পাচার কাণ্ড একটি বিশাল স্ক্যাম। ইতিমধ্যেই অনেকে জেল খেটেছেন, কেউ জেলে রয়েছেন, আবার অনেকে জেলে যাবেন বলেও মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়লেও এখনও ফাইনাল চার্জশিট হয়নি।

তৃণমূলের শাসনকালে রাজ্যে দু’টি বড় কেলেঙ্কারি হয়েছে বলে দাবি শুভেন্দুর—একটি গরু পাচার, অন্যটি কয়লা পাচার। তাঁর অভিযোগ, এই দুই কাণ্ডে শুধু রাজনৈতিক নেতা বা মাফিয়াই নয়, পুলিশের একাংশও জড়িত। তিনি জানান, অনুপ মাঝির মামলায় পশ্চিমবঙ্গের অন্তত ন’জন আইপিএস অফিসারকে বারবার দিল্লিতে ইডি দফতরে ডাকা হয়েছে। তাঁদের মধ্যে শ্যাম সিং, আকাশ মেঘারিয়া, সিলভা মুরুগানের নাম উল্লেখ করেন তিনি। পাশাপাশি ডিএসপি, ইন্সপেক্টর ও এসআই স্তরের আধিকারিকদের জড়িত থাকার অভিযোগও তোলেন।

শুভেন্দুর দাবি, এ ক্ষেত্রে রাজ্যপাল বা আদালতের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তাঁর মতে, “চার্জশিটে যাঁদের নাম রয়েছে, তাঁদের সম্পত্তি ক্রোক করা হোক। প্রয়োজন হলে হেফাজতে নিয়ে জেরা করা হোক।"


```