Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

স্বাস্থ্য ভবনের গেটে হঠাৎ শুভেন্দু! ঢুকতে দিল না পুলিশ, বাইরে বিক্ষোভ বিরোধী দলনেতার

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক। দিনে দিনে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে মঙ্গলবার সকালে বিজেপি বিধায়কদের নিয়ে হঠাৎই স্বাস্থ্য ভবনের সামনে উপস্থিত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কিন্ত

স্বাস্থ্য ভবনের গেটে হঠাৎ শুভেন্দু! ঢুকতে দিল না পুলিশ, বাইরে বিক্ষোভ বিরোধী দলনেতার

শেষ আপডেট: 26 September 2023 07:27

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক। দিনে দিনে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে মঙ্গলবার সকালে বিজেপি বিধায়কদের নিয়ে হঠাৎই স্বাস্থ্য ভবনের সামনে উপস্থিত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কিন্তু তাঁকে ভেতরে ঢুকতেই দিল না পুলিশ।

গত কয়েকবছর ধরেই এই সময়ে ডেঙ্গির বাড়বাড়ন্ত দেখা যায়। করোনা পর্বে ডেঙ্গি (Dengue Situation) আক্রান্তের সংখ্যা কম থাকলেও গত বছর থেকে ফের ডেঙ্গি চোখ রাঙাচ্ছে। ডেঙ্গি পরিস্থিতি নিয়ে চিন্তায় প্রশাসনও। জেলাশাসক থেকে স্বাস্থ্য অফিসারদের একাধিক নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে।

মঙ্গলবার সকালে আচমকাই শুভেন্দু অধিকারী, ২২জন বিজেপি বিধায়ককে নিয়ে স্বাস্থ্য ভবনে যান। কিন্তু গেটের বাইরেই তাঁদের আটকে দেয় পুলিশ। ভেতরে ঢুকতে চান শুভেন্দুরা। তখনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। শুভেন্দুরা জোর করে ভেতরে ঢুকতে গেলেই ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় দুই পক্ষের মধ্যে।

তাঁদের দাবি, ডেঙ্গি পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যসচিবকে চিঠি ও প্রস্তাব দিতে এসেছিলেন। কেন এত ডেঙ্গি বাড়ছে, প্রশাসন কী কী ব্যবস্থা নিচ্ছে সেটাই জানতে চেয়েছিলেন শুভেন্দুরা। কিন্তু পুলিশ তাঁদের আটকে দেওয়ার স্বাস্থ্য ভবনের গেটের বাইরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেইসঙ্গে সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এমনকী স্বাস্থ্য ভবনের গেট ধরে টানাটানি করতেও দেখা যায় শুভেন্দুকে।

Suvendu Adhikari

স্বাস্থ্য ভবনের সামনে দায়িত্বে থাকা পুলিশের সঙ্গে রীতিমতো বাকযুদ্ধে জড়িয়ে পড়েন শুভেন্দু অধিকারী। পুলিশদের ধমকাতেও দেখা যায় তাঁকে। তারপরই দেখা যায়, বিজেপি বিধায়করা একে একে প্রিজন ভ্যানে উঠে পড়েন। শুভেন্দু বলেন, 'শুনলাম, আমাদের তুলে নিয়ে যাওয়া হবে বলা হচ্ছে, তাই আমরাই ভ্যানে উঠে পড়লাম।' তিনি আরও বলেন, 'দেশের বাকি সব রাজ্য ডেঙ্গি সংক্রান্ত রিপোর্ট জমা দিলেও পশ্চিমবঙ্গ তথ্য লুকোচ্ছে। সেই তথ্য জানতেই স্বাস্থ্য ভবনে এসেছিলাম।'

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিদেশ সফরে ছিলেন তখন রাজ্যের স্বরাষ্ট্রসচিবের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন শুভেন্দু। ডেঙ্গি পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গত বুধবার নবান্নে যাবেন বলে জানান তিনি। যদিও স্বরাষ্ট্রসচিব বুধবার তাঁকে সময় দেননি, শনিবার আসতে বলেন। শেষ পর্যন্ত শনিবার বিরোধী দলনেতা নবান্নে যাননি। মঙ্গলবার দেখা গেল বিজেপি বিধায়কদের নিয়ে স্বাস্থ্য ভবন অভিযান করলেন তিনি।

আরও পড়ুন: দুর্গাপুরের বিস্ময় বালক! ৩ বছরের ছেলের নাম উঠেছে এশিয়া বুকে, এসেছে আন্তর্জাতিক খেতাবও


```