Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

'টুইট হয়েই রয়ে যাবে', ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে মমতার ভাতা-ডিএ ঘোষণাকে ভুয়ো বললেন শুভেন্দু

বাংলা তথা প্রায় সব রাজ্যেই এখন ভোটের উপর ভাতার প্রভাব বড় হয়ে উঠেছে। সদ্য বিহার নির্বাচনে দেখা গেছে, ক্ষমতাসীন এনডিএ ভোটের আগে ১ কোটি ২০ লক্ষ মহিলাকে রাতারাতি ১০ হাজার টাকা করে ভাতা দিয়েছেন। বিহার ভোটে বিজেপি ও সংযুক্ত জনতার স্যুইপ করার নেপথ্যে সেটাই বড় কারণ ছিল বলে মনে করা হয়।

'টুইট হয়েই রয়ে যাবে', ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে মমতার ভাতা-ডিএ ঘোষণাকে ভুয়ো বললেন শুভেন্দু

শুভেন্দু অধিকারী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 16 March 2026 14:17

দ্য ওয়াল ব্যুরো: রবিবার রাজ্য বিধানসভা নির্বাচনের দিনক্ষণ (West Bengal Assembly Election 2026 Dates) ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে সেই ঘোষণার কয়েক ঘণ্টা আগেই পরপর বড় ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানিয়েছিলেন, পুরোহিত ও মোয়াজ্জিনদের ভাতা ৫০০ টাকা করে তো বাড়ছেই, বকেয়া ২৫ শতাংশ মহার্ঘ ভাতার (DA) টাকাও মার্চ মাস থেকেই দিতে শুরু করবে সরকার। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণাকেও প্রতারণা হিসেবে দেগে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

'কেউ কিছু পাবে না। পুরোটাই মুখ্যমন্ত্রীর টুইট হিসেবে থেকে যাবে।' ভাতা-ডিএ ঘোষণাকে এভাবেই বিঁধেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর স্পষ্ট কথা, এটা ভুয়ো ঘোষণা। কেউ কোনও টাকা পাবেন না। কেন এমন হবে সেটারও ব্যাখ্যা দেন শুভেন্দু।

বিরোধী দলনেতার বক্তব্য, ''নিয়মে আছে অ্যামাউন্ট অফ বেনিফিট আর নাম্বার অফ বেনিফিসারিস ভোট ঘোষণার পর বাড়বে না। এতএব এটা কারও কাছে পৌঁছবে না, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট হয়ে রয়ে যাবে। ভাতা হোক বা ডিএ - কোনওটাই পাওয়ার কোনও প্রশ্ন নেই, যদি না সুপ্রিম কোর্ট কমিশনকে কিছু বলে। মমতা আদতে প্রতারণা করেছেন।''

রবিবার বিকেলে ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার আগে ৩টে নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) হঠাৎ পুরোহিত ও মোয়াজ্জিনদের ভাতা ৫০০ টাকা করে বাড়িয়ে দেওয়ার ঘোষণা করেন। তার পর পরই তিনি বকেয়া মহার্ঘ ভাতা মার্চের মাসের মধ্যেই মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

প্রসঙ্গত, বাংলা তথা প্রায় সব রাজ্যেই এখন ভোটের উপর ভাতার প্রভাব বড় হয়ে উঠেছে। সদ্য বিহার নির্বাচনে দেখা গেছে, ক্ষমতাসীন এনডিএ ভোটের আগে ১ কোটি ২০ লক্ষ মহিলাকে রাতারাতি ১০ হাজার টাকা করে ভাতা দিয়েছেন। বিহার ভোটে বিজেপি ও সংযুক্ত জনতার স্যুইপ করার নেপথ্যে সেটাই বড় কারণ ছিল বলে মনে করা হয়।

বিহার ও বাংলা লাগোয়া। তা হলে ভোটের রসায়ন ও দর্শন যে এক তা নয়। কিন্তু একেবারেই যে আলাদা তা মনে করার কারণ নেই। রবিবাসরীয় দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একদিনে তিন ভাতার তৎপরতা দেখালেন তার মধ্যে খেলা ঘোরানোর চেষ্টাই নজরে পড়ছে অনেকের। বাংলায় একটানা ১৫ বছর ধরে চলছে তাঁর সরকার। ফলে রাজ্য সরকারের বিরুদ্ধে বিপুল প্রতিষ্ঠান বিরোধিতা থাকা স্বাভাবিক। বোঝা যাচ্ছে যে, এই ভোটে ভাতার উপভোক্তাদের উপর বড় রকমের ভরসা করছে তৃণমূল।


```