Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'যতই ঘুষ দিক, প্রকৃত হিন্দুরা মমতার পাশে নেই', দুর্গাপুজোর অনুদান নিয়ে শুভেন্দু

 বৃহস্পতিবার পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠক করছেন তিনি। সেইসময়েই বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠকে শুভেন্দু দাবি করেন, 'অনুদান বাড়ালেও ভোটে হারবে তৃণমূল।'

'যতই ঘুষ দিক, প্রকৃত হিন্দুরা মমতার পাশে নেই', দুর্গাপুজোর অনুদান নিয়ে শুভেন্দু

গ্রাফিক্স- দ্য ওয়াল

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 31 July 2025 19:51

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর অনুদান নিয়ে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগের বছরই জানিয়ে দিয়েছিলেন এবছর অনুদানের টাকা বাড়িয়ে এক লক্ষ টাকা করে দেবেন। সেইমতো বৃহস্পতিবার পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠক করছেন তিনি। সেইসময়েই বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠকে শুভেন্দু দাবি করেন, 'অনুদান বাড়ালেও ভোটে হারবে তৃণমূল।'

শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় যতই ঘুষ দিক, যারা প্রকৃত সনাতন, হিন্দু, ভারত প্রেমী, তাঁরা কখনওই সমর্থন করবে না।' কটাক্ষ করেন, 'পুলিশ গিয়ে বলে টাকা না দিলে অনুমতি দেব না, পুলিশ বলে পিতৃপক্ষে প্যান্ডেল উদ্বোধন করতে হবে। এরা অনুমতি পাবে না। টাকা নেওয়ার সঙ্গে সমর্থনের কোনও সম্পর্ক নেই।'

একের পর এক পরিসংখ্যান তুলে ধরে শুভেন্দু বলেন, 'যে রাজ্যে ৭ লক্ষ কোটি টাকা ঋণ, ২ কোটি ১৫ লক্ষ শিক্ষিত বেকার, ৬০ লক্ষ পরিযায়ী শ্রমিক, এই মুখ্যমন্ত্রীর আমলে ৮ হাজার ২০০ সরকারি স্কুল বন্ধ হয়েছে। প্রায় সাড়ে নয় হাজার শিল্প বাংলা থেকে সরে গিয়েছে, আর যাই হোক কোনও সুস্থ মাথার লোক ২০২৬-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন না।'

আরজি করকাণ্ড নিয়ে বারবার চাপের মুখে পড়েছে শাসক দল। এক চিকিৎসক তরুণীকে সরকারি হাসপাতালের ভিতরেই ধর্ষণ ও খুনের ঘটনায় সরব হয়েছে সব মহল। একটা বড় সময়ের জন্য চিকিৎসকদের কর্মবিরতির জেরে স্বাস্থ্য ব্যবস্থা কার্যত বেহাল হয়ে গিয়েছিল। এছাড়াও বিচারের দাবিতে একের পর এক আন্দোলন হয়েছে। নারী নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে এই ঘটনা।

আগামী ৯ অগস্ট আরজিকর কাণ্ডের এক বছর পূর্ণ হবে। ওইদিন রাজ্যজুড়ে একাধিক কর্মসূচি হওয়ার কথা রয়েছে। এনিয়ে শুভেন্দু এদিন মুখ্যমন্ত্রীকে নিশানায় এনে বলেন, '৯ তারিখ মুখ্যমন্ত্রী হয় বাড়ি থেকে বেরবেন না, নয়তো পালিয়ে যাবেন।'

গত বছর আরজি করকাণ্ডের প্রতিবাদে একাধিক পুজো কমিটি দুর্গাপুজোর অনুদান বয়কট করেন। এবছরেও কমিটিগুলিকে সেই পথেই যাওয়ার বার্তা দেন বিরোধী দলনেতা। তিনি জানান, 'যাঁরা এবার অনুদানের টাকা নেবেন না, আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদের পাশে বিরোধী দলনেতা আছে।'

বৃহস্পতিবার (৩১ জুলাই) নেতাজি ইনডোর স্টেডিয়ামের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেন, এবারে দুর্গাপুজোতে রাজ্যের সব ক্লাব ও পুজো কমিটিগুলো পাবে ১ লক্ষ ১০ হাজার টাকা করে সরকারি অনুদান (Durga Puja 2025 Government Grant)।

গতবারে পুজো কমিটিগুলোকে ৮৫ হাজার টাকা করে অনুদান দিয়েছিল রাজ্য। এবারে সেই অনুদানের পরিমাণ ক্লাব পিছু আরও ২৫ হাজার টাকা করে বাড়ানো হল। আর্থিক অনুদানের পাশাপাশি এবারে বিদ্যুৎ মাশুলে ছাড়ের পরিমাণ বাড়িয়ে ৮০ শতাংশ করা হল। একই সঙ্গে পুজো কমিটিগুলোর ফায়ার লাইসেন্স-সহ অন্যান্য ফি মুকুবের কথাও জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

গত বছর রাজ্যের ক্লাবগুলিকে দুর্গাপুজো আয়োজনের জন্য অনুদানের বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন ২০২৫ সালের দুর্গাপুজোয় চাঁদা আরও বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হতে পারে। সেটা আরও ১০ হাজার বাড়িয়ে দেওয়ায় খুশি উদ্যোক্তারা। তবে অনেকের মতে, বছর ঘুরলেই ভোট, সম্ভবত সে কারণেই অনুদানের অঙ্ক এক লপ্তে ২৫ হাজার টাকা বাড়ানো হল।


```