Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'আমার মাথা কেটে নেয় নেবে, গ্রেফতার করলে করবে', বাবরি মসজিদ তৈরিতে অনড় সাসপেন্ডেড হুমায়ুন

দলবিরোধী মন্তব্য, একাধিকবার সতর্ক করা হলেও নিজেকে বদলাননি হুমায়ুন। বরং নতুন দল তৈরি করে ভোটে লড়বেন বলেও এতদিন ধরে সুর চড়িয়ে এসেছেন। 

'আমার মাথা কেটে নেয় নেবে, গ্রেফতার করলে করবে', বাবরি মসজিদ তৈরিতে অনড় সাসপেন্ডেড হুমায়ুন

হুমায়ুন কবীর

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 4 December 2025 12:46

দ্য ওয়াল ব্যুরো: "আমার মাথা কেটে নেয় নেবে, আমায় গ্রেফতার করতে হয় করবে, জেলে পুরে দেয় দেবে, কিন্তু বাবরি মসজিদ (Babri Masjid) হবেই।" বৃহস্পতিবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তৃণমূল সাসপেন্ড করলেও নিজের সিদ্ধান্তে অনড় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir Suspend)।

দলবিরোধী মন্তব্য, একাধিকবার সতর্ক করা হলেও নিজেকে বদলাননি হুমায়ুন। বরং নতুন দল তৈরি করে ভোটে লড়বেন বলেও এতদিন ধরে সুর চড়িয়ে এসেছেন। এদিন যখন সাংবাদিক বৈঠক করে যেই না মুর্শিদাবাদের পর্যবেক্ষক ফিরহাদ হাকিম ও নিয়ামত শেখ জানিয়ে দিলেন হুমায়ুনকে সাসপেন্ড করা হয়েছে, ওমনি ভরতপুরের বিধায়ক স্পষ্ট করে জানিয়ে দিলেন, তিনি শুক্রবারই দল থেকে ইস্তফা দিচ্ছেন। বললেন, "দলের সঙ্গে আর কোনও সম্পর্ক রাখব না! আমাকে জেলা সভাপতি অপূর্ব সরকার আমন্ত্রণ জানিয়েছিলেন। ওঁর সঙ্গে কথা বলব।"

এখন প্রশ্ন উঠতে পারে ঠিক কী কারণে হুমায়ুনকে সাসপেন্ড করা হল? মূল বিতর্ক, হুমায়ুন কবীরের বাবরি মসজিদ নিয়ে মন্তব্য। তিনি মুর্শিদাবাদে (Mursidabad) এই নামের মসজিদ (Babri Masjid) তৈরি করার কথা বলেছিলেন। শুধু তাই নয়, ৬ ডিসেম্বরই তার শিলান্যাস করার ঘোষণা করেছিলেন। এই নিয়ে হইচই তৈরি হওয়ার পরই তৃণমূল হুমায়ুনের থেকে দূরত্ব তৈরি করে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ফিরহাদ জানান, ৩ বার তাঁকে শোকজ (Show Cause) করা হয়েছিল। কিন্তু পরিস্থিতি পাল্টায়নি। তাই দল থেকে এবার তাঁকে সাসপেন্ড করা হল।

ফিরহাদের বক্তব্য - বিজেপির (BJP) হয়ে মানুষকে বিভ্রান্ত করছেন হুমায়ুন। দলবিরোধী কার্যকলাপ রয়েছে তাঁর। এর আগেও ২০১৯-এ বিজেপির প্রার্থী হয়েছিলেন। তাঁর কটাক্ষ, বিজেপির হাতে তামাক খাচ্ছেন হুমায়ূন। কেন 'বাবরি মসজিদ' তৈরি করতে চাইছেন হুমায়ুন, সেই প্রশ্নও তোলেন ফিরহাদ হাকিম। বলেন, উনি তো বাবা বা মায়ের নামেও মসজিদ করতে পারতেন।

হুমায়ুন এবং তাঁর নানা মন্তব্যকে কার্যত তুলোধনা করে ফিরহাদ বলেন, কখনও বলছে কেঁটে গঙ্গায় ফেলে দেব, কখনও বলছে বাবরি মসজিদ করব।‌ এটা কি হনুমানের রাজত্ব? আমরা ভাগাভাগির রাজনীতিতে বিশ্বাস করি না। কেউ ধর্মস্থান তৈরি করতেই পারেন, আমাদের কোন‌ও আপত্তি নেই। কিন্তু তার মধ্যে উস্কানি থাকবে না।

মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee, Meeting) বৃহস্পতিবারের প্রশাসনিক সভার আমন্ত্রণপত্র গেছিল হুমায়ুন কবীরের হাতে। তিনি জানিয়েছিলেন, এই সভায় যাবেন। সেই মতো এদিন মুখ্যমন্ত্রীর জনসভায়ও ঢুকেছিলেন হুমায়ুন, তবে মাঠেই সাসপেন্ড হওয়ার খবর শোনামাত্র সেখান থেকে বেরিয়ে যান। যে বিষয়টাকে ভাল ভাবে নেননি হুমায়ুন। জানিয়েছেন, "এভাবে ডেকে অপমান করা হল, তৃণমূলকে পস্তাতে হবে।"


```