Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

বাংলার ৯১ লক্ষ নাম বাদ ভোটার তালিকায়! সোমবার সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট, ফের ভোট দিতে পারবেন কি?

ভোটার তালিকা সংশোধনের (SIR) পর পশ্চিমবঙ্গে মোট ৯১ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ জনের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। ট্রাইব্যুনালে আবেদনকারী ভোটাররা ২০২৬-এর নির্বাচনে ভোট দিতে পারবেন কি না, সেই বিষয়ে আগামী সোমবার সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে 'গণতন্ত্রের ওপর আঘাত' বলে অভিহিত করেছেন এবং বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে ফের শীর্ষ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন।

বাংলার ৯১ লক্ষ নাম বাদ ভোটার তালিকায়! সোমবার সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট, ফের ভোট দিতে পারবেন কি?

বিচারপতি সূর্য কান্ত

শেষ আপডেট: 13 April 2026 12:24

দ্য ওয়াল ব্যুরো: এসআইআর প্রক্রিয়ার (SIR News) শেষে পশ্চিমবঙ্গে (West Bengal Assembly Election 2026) প্রায় ৯১ লক্ষ নাম ভোটার তালিকা (Voter List) থেকে বাদ গিয়েছে। নিয়ম অনুযায়ী প্রথম এবং দ্বিতীয় দুই দফার ভোটার তালিকাই ‘ফ্রিজ়’ করে দেওয়া হয়েছে। বাদ পড়া নাম পুনর্বিবেচনা করবে ট্রাইব্যুনাল (SIR Tribunal)। কী হবে সেই সব ভোটারদের যাদের নাম বিবেচনা করে পাশ করবে ট্রাইব্যুনাল? এবার ভোট দিতে পারবেন তারা? এই প্রশ্নই এখন ঘুরছে রাজ্যজুড়ে।

এই অবস্থায় সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী সোমবার তারা সিদ্ধান নেবে এই বিষয়ে। অর্থাৎ, সেদিন জানা যাবে যেসব নাম ট্রাইব্যুনালে পাশ হবে তারা ২০২৬ সালের বিধানসভা নিরবাচনে ভোট দিতে পারবেন কী না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ এই কথা জানিয়েছে। জানা গিয়েছে, এক আইনজীবী এই বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছে, ভোটাধিকার গুরুত্বপূর্ণ বিষয়। কী সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট? জানা যাবে আজ।

এই বিষয়ে বিভিন্ন সভা থেকে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দিয়ে তৃণমূল নেত্রী জানান, এই অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে তিনি ফের সুপ্রিম কোর্টে (Supreme Court) যাবেন। তাঁর আশঙ্কা, নাম হয়তো উঠবে, কিন্তু তা ভোটের পরে উঠলে ভোটাধিকার প্রয়োগ করা যাবে না — আর বিজেপি সেটাই চাইছে।    

বিজেপি ও নির্বাচন কমিশনকে এক সারিতে রেখে মমতা অভিযোগ করেন যে, পরিকল্পিতভাবে বাংলার প্রায় ৯০ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে ছেঁটে ফেলা হয়েছে। তাঁর কথায়, "বাবাসাহেব আম্বেদকরের সংবিধান ধ্বংস করে দিচ্ছে। ৯০ লক্ষের নাম বাদ দিয়েছ, মনে রেখো তাতেও আমরা জিতব। পুরো গণতন্ত্রকে চৈত্র মাসের সেলের মতো বিক্রি করে দিয়েছ। এভরি অ্যাকশন হ্যাজ ইটস রিঅ্যাকশন।” তিনি মনে করিয়ে দেন, বাংলাকে অসম্মান করে বাংলার মানুষের ভোট চাওয়া যায় না।

কমিশন সূত্রে জানা যাচ্ছে, এসআইআর প্রক্রিয়ার শুরুতে রাজ্যে ভোটার ছিলেন ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন। এই সংশোধন প্রক্রিয়ার খসড়া তালিকায় প্রথমেই ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জনের নাম বাদ পড়েছিল। এরপর গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত প্রথম চূড়ান্ত তালিকায় আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম ছাঁটাই হয়। সবচেয়ে বড় বিতর্ক ছিল ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ‘বিবেচনাধীন’ (Under Adjudication) ভোটারদের নিয়ে। গত সোমবারের তালিকায় দেখা যাচ্ছে, এই তালিকায় থাকা ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের নাম শেষ পর্যন্ত বাদ পড়েছে। সব মিলিয়ে এই সংশোধন পর্বে মোট ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ জনের নাম তালিকা থেকে মুছে গিয়েছে।


```