Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

২০২১ ভোট পরবর্তী হিংসা মামলা: বীরভূমের ৫ অভিযুক্তর জামিন খারিজ, আত্মসমর্পণের নির্দেশ

২০২১ সালের বিধানসভা ভোট পরবর্তী হিংসায় পাঁচ অভিযুক্তকে ২০২৩ সালে জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

২০২১ ভোট পরবর্তী হিংসা মামলা: বীরভূমের ৫ অভিযুক্তর জামিন খারিজ, আত্মসমর্পণের নির্দেশ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 30 May 2025 23:49

দ্য ওয়াল ব্যুরো: প্রথমে অনুব্রত মণ্ডলের কাণ্ড। তারপর ভোট পরবর্তী হিংসা মামলা। শুক্রবার বারবার সংবাদ শিরোনামে আসছে বীরভূম জেলা (Birbhum)। কেষ্ট মণ্ডলের পুলিশের প্রতি আচরণ নিয়ে রাজ্য উত্তাল। এরই মধ্যে আবার ২০২১ ভোট পরবর্তী হিংসা মামলায় তাঁর জেলার পাঁচ জনের জামিন খারিজ হয়ে গেল। কলকাতা হাইকোর্টের নির্দেশ বদলে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।

২০২১ সালের বিধানসভা ভোট পরবর্তী হিংসায় (Post Poll Violence 2021) পাঁচ অভিযুক্তকে ২০২৩ সালে জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কিন্তু শুক্রবার সেই নির্দেশ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্দেশ দেওয়া হয়েছে, আগামী দু’সপ্তাহের মধ্যে ওই পাঁচ জনকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে। আর যদি কেউ নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণ না করেন তাহলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারবে নিম্ন আদালত, জানান হয়েছে এমনটাই।

সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ নিম্ন আদালতকে জানিয়েছে, এই পাঁচ জনের মামলার শুনানি আগামী ৬ মাসের মধ্যে শেষ করতে হবে। আর সময়সীমার মধ্যে যদি অভিযুক্তরা আত্মসমর্পণ না করে তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারবে নিম্ন আদালত। প্রসঙ্গত এই পাঁচ অভিযুক্তরা হলেন, শেখ জামির হোসেন, শেখ নূরুই, শেখ আশরফ, শেখ কবিরুল এবং জয়ন্ত ডোম।

কলকাতা হাইকোর্ট তাদের জামিন দেওয়ার পর সিবিআই সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিল। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আর্জি মেনে শীর্ষ আদালত জানিয়েছে, বিরোধী দলের ওপর হামলা আদতে গণতন্ত্রের ওপর হামলা। তাই কোনও ভাবেই এমন ঘটনা বরদাস্ত করা যায় না। তাই এক্ষেত্রে অভিযুক্তরা জামিনে মুক্ত হয়ে ঘুরতে পারে না।

উল্লেখ্য, ২০২১ সালে বিধানসভা ভোটের পরে রাজ্যজুড়ে হিংসার যে ঘটনা ঘটেছিল তার প্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টই। 


```