Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SSC: 'আন্দোলন ভাঙতে পুলিশের জুলুম'! রবিবার রাজ্যজুড়ে ধিক্কার মিছিলের ডাক চাকরিহারাদের

তাঁদের অভিযোগ, এদিনের কর্মসূচি সম্পর্কে পুলিশকে আগে থেকে ই-মেল করে জানানো সত্ত্বেও পুলিশ আন্দোলন ভাঙতে চাকরিহারা শিক্ষকদের আগেভাগে পাকড়াও করেছে।

SSC: 'আন্দোলন ভাঙতে পুলিশের জুলুম'! রবিবার রাজ্যজুড়ে ধিক্কার মিছিলের ডাক চাকরিহারাদের

সাংবাদিক বৈঠকে চাকরিহারারা।

শেষ আপডেট: 30 May 2025 20:34

দ্য ওয়াল ব্যুরো: শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের জুলুমের অভিযোগে রবিবার রাজ্যজুড়ে ধিক্কার মিছিলের ডাক দিল চাকরিহারা শিক্ষকরা (SSC Deprived Teachers)। ওই মিছিলে নাগরিক সমাজেও যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তাঁদের অভিযোগ, এদিনের কর্মসূচি সম্পর্কে পুলিশকে আগে থেকে ই-মেল করে জানানো সত্ত্বেও পুলিশ আন্দোলন ভাঙতে চাকরিহারা শিক্ষকদের আগেভাগে পাকড়াও করেছে।

এ প্রসঙ্গে পুলিশকে কটাক্ষকে চাকরিহারা শিক্ষকরা এও বলেন, "আজ যেভাবে আমাদের আন্দোলন থামাতে পুলিশ শহরজুড়ে  তল্লাশি চালাচ্ছিল। এটা যদি আগে চালাতো তাহলে কোনো দুর্নীতিই হতো না। আমাদেরও এভাবে রাস্তায় নামতে হতো না।"

চাকরিহারা শিক্ষকরা এও বলেন, "যাঁরা চুরি করে টাকার বিনিময়ে চাকরি পেলো এখনও সরকার তাদের শেল্টার দিচ্ছে। অথচ আমরা যারা পরীক্ষা দিয়ে যোগ্যতার নিরিখে চাকরি পেলাম তাদের পুলিশ মারধর করছে, গ্রেফতার করছে। এর চেয়ে লজ্জার আর কী হতে পারে।" 

নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের আস্ত প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিমকোর্ট। আদালতের নির্দেশ মেনে এদিনই নতুন নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য। যদিও পুনরায় পরীক্ষায় বসতে নারাজ চাকরিহারারা। এদিনের সাংবাদিক বৈঠক থেকে তাঁরা বলেন, "আমরা চায় না এখনি ফ্রম ফিলআপ করা হোক। ফ্রমফিলাপের জন্য আরও সময় আছে। আরও সময় দেওয়া যায়। জুলাইয়ের দিকে রিভিউটা কমপ্লিট করার পর ভাবা যাক না।"

ন্যায্য চাকরি ফিরে পাওয়ার দাবিতে চাকরিহারারা বিগত কয়েক সপ্তাহ ধরেই আন্দোলন করছেন। শুক্রবার তাঁরা 'অর্ধনগ্ন' মিছিলের (Half Naked rally) কর্মসূচি নিয়েছিলেন। তবে দেখা যায়, সেই মিছিল ঠিক মতো শুরু হওয়ার আগেই শহরের নানা প্রান্ত থেকে প্রতিবাদী চাকরিহারাদের আটক করা হয়। ধর্মতলা থেকে শুরু করে শিয়ালদহ স্টেশন, সব জায়গা রীতিমতো তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ চাকরিহারাদের আটক করে। বেলা গড়াতে বিকাশ ভবন চত্বরেও ধরা পড়ে একই ছবি। এরই প্রতিবাদে রবিবার শহরে নাগরিক মিছিলের ডাক দিয়েছে চাকরিহারারা।
 


```