Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SSC : সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশন খারিজের পর বল নবান্নের কোর্টে, ‘প্ল্যান রেডি আছে’ বলেছিলেন মমতা

গত ৩ এপ্রিল এ ব্যাপারে রায় ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট। তার পর ৭ এপ্রিল সোমবার চাকরি হারাদের বরাভয় দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (SSC – Mamata Banerjee) বলেছিলেন, তিনি বেঁচে থাকতে কোনও যোগ্য প্রার্থীর চাকরি যাবে না। মমতা বলেছিলেন, “পরিষ্কার করে বলছি কোনও রাখঢাক নেই, যাঁরা যোগ্য তাঁদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের। কোনও রাখঢাক নেই। সুপ্রিম কোর্টের নিয়ম মেনেই করব”।

SSC : সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশন খারিজের পর বল নবান্নের কোর্টে, ‘প্ল্যান রেডি আছে’ বলেছিলেন মমতা

সুমন বটব্যাল

শেষ আপডেট: 19 August 2025 19:34

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে  ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মচারীর নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এ ব্যাপারে রাজ্য সরকার সহ সমস্ত রিভিউ পিটিশনও খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। যার অর্থ এখন গোটা বিষয়টাই ফের আছড়ে পড়ল নবান্ন ও বিকাশ ভবনের দোরগোরায়।

গত ৩ এপ্রিল এ ব্যাপারে রায় ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট। তার পর ৭ এপ্রিল সোমবার চাকরি হারাদের বরাভয় দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (SSC – Mamata Banerjee) বলেছিলেন, তিনি বেঁচে থাকতে কোনও যোগ্য প্রার্থীর চাকরি যাবে না। মমতা বলেছিলেন, “পরিষ্কার করে বলছি কোনও রাখঢাক নেই, যাঁরা যোগ্য তাঁদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের। কোনও রাখঢাক নেই। সুপ্রিম কোর্টের নিয়ম মেনেই করব”। কীভাবে তা করবেন তা অবশ্য সেদিন স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী। শুধু এটুকু বলেছিলেন, “পথ হারিয়ে গেলে নতুন পথ খুঁজে পাওয়া যায়। পথে চলতে গেলে ভাঙা রাস্তা আসতেই পারে। সেই রাস্তা পেরিয়েই এগিয়ে যেতে হয়। আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি, ই রেডি”।

এদিকে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য ভাতার কথাও ঘোষণা করেছে রাজ্য। তা নিয়েও আদালতে দায়ের হয়েছে মামলা। অন্যদিকে এদিন সুপ্রিমকোর্ট এক যোগে সব রিভিউ পিটিশন বাতিল করে দেওয়ায় নতুন পরীক্ষার ওপরই চাকরিহারা ও চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মনে করা হচ্ছে।

গত ৩০ মে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (SSC)। বিজ্ঞপ্তিতে আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে পরীক্ষা, প্যানেল প্রকাশ ও কাউন্সেলিং—সব কিছু বিস্তারিতভাবে জানানো হয়েছিল।

চলতি বছরের ১৬ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত আবেদন সংক্রান্ত তথ্য জমা নেওয়া হয়েছিল। বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছিল, লিখিত পরীক্ষা সম্ভাব্য তারিখ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ। সেক্ষেত্রে আদালতের এই নির্দেশের পর ওই পরীক্ষা কবে হবে তা নিয়েও সব মহলে কৌতূহল। বিজ্ঞপ্তি অনুযায়ী অক্টোবরের চতুর্থ সপ্তাহে ফল প্রকাশ করতে হবে।

সেই সূত্রে ইন্টারভিউ সম্ভাব্য সময়কাল: নভেম্বরের প্রথম থেকে তৃতীয় সপ্তাহ এবং ফাইনাল প্যানেল প্রকাশ হতে পারে চলতি বছরের ২৪ নভেম্বর।

২০১৬ সালের এসএসসি প্যানেলের চাকরিহারাদের মধ্যে যাঁদের বয়সসীমা পেরিয়ে গিয়েছে, তাঁদের জন্যও বয়সে ছাড় দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে, বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারেও মামলা গড়িয়েছিল শীর্ষ আদালতে। এখন দেখার, এ ব্যাপারেও আদালত আগামিদিনে কোনও পদক্ষেপ করে কিনা।


```