Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

স্কুল সার্ভিসের ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে দায়ের সব রিভিউ পিটিশন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের এই রায় যেমন চাকরিহারাদের জন্য বড় ধাক্কা, তেমনই বড় ধাক্কা রাজ্য সরকারের জন্যও।

স্কুল সার্ভিসের ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে দায়ের সব রিভিউ পিটিশন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট

ফাইল ছবি।

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 19 August 2025 19:10

দ্য ওয়াল ব্যুরো: স্কুল সার্ভিস কমিশনের (SSC) মাধ্যমে নিযুক্ত ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর (cancellation of 26 000 SSC jobs) নিয়োগ বাতিল করেছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সেই রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য সরকার। সেই সঙ্গে চাকরিহারা শিক্ষক ও অশিক্ষক কর্মীরাও (Teaching and non-teaching staff) আবেদন জানিয়েছিলেন সুপ্রিম কোর্টে। মঙ্গলবার সেই সব আবেদন খারিজ করে দিল সর্বোচ্চ আদালত।

সুপ্রিম কোর্টের এই রায় যেমন চাকরিহারাদের জন্য বড় ধাক্কা, তেমনই বড় ধাক্কা রাজ্য সরকারের জন্যও।

নিয়োগপ্রক্রিয়ায় দুর্নীতি এবং অনিয়মের অভিযোগে এর আগে গত ৩ এপ্রিল এসএসসির ২৬ হাজার (২৫,৭৩৫) চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে দেয়। সুপ্রিম কোর্ট জানিয়েছিল, তথ্য সঠিক না থাকার কারণে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব হয়নি। সেই কারণে পুরো প্যানেলটাই বাতিল করা হচ্ছে।

শুধু প্যানেল বাতিল করা নয়, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, নতুন করে নিয়োগপ্রক্রিয়া শুরু করতে হবে এসএসসি-কে। দাগি তথা চিহ্নিত অযোগ্যদের বেতনের টাকা ফেরত দিতে হবে।

৩ এপ্রিল সুপ্রিম কোর্ট এসএসসি মামলার রায় ঘোষণা করেছিল। আর ৩ মে  রাজ্য সরকার রিভিউ পিটিশন করতে চেয়ে আবেদন জানায়। তবে সেই সময়েই আইনজীবীদের অনেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন, সুপ্রিম কোর্ট এই আবেদন গ্রহণ করার সম্ভাবনা কম। ফিরদৌস শামিমের মতো আইনজীবীদের বক্তব্য ছিল, যে কারণে সর্বোচ্চ আদালত গোটা প্যানেল বাতিল করেছে, তার পর এই রায় পুনর্বিবেচনা হওয়ার আশা ক্ষীণ। তিনি বলেছিলেন, বেশির ভাগ মামলায় দেখা দিয়েছে, তথ্য গত কোনও বিভ্রান্তি বা ভুল থাকলে আদালত রায় পরিবর্তন করে। এ ক্ষেত্রে তেমন কিছু নেই।


```