Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

উন্নাও 'দুর্ঘটনা' কাণ্ডে পূর্ণাঙ্গ তদন্তের জন্য সিবিআইকে আরও ১৫ দিন সময় দিল সুপ্রিম কোর্ট

দ্য ওয়াল ব্যুরো: ট্রাক দুর্ঘটনার তদন্তের সময়সীমা  আরও দু'সপ্তাহ বাড়াল সুপ্রিম কোর্ট। ট্রাক চাপা দিয়ে উন্নাও ধর্ষণ কাণ্ডের নিগৃহীতাকে সপরিবার হত্যার চেষ্টার তদন্ত করছে সিবিআই। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল সাত দিনের মধ্যে তদন্ত শেষ করে চার্জশ

উন্নাও 'দুর্ঘটনা' কাণ্ডে পূর্ণাঙ্গ তদন্তের জন্য সিবিআইকে আরও ১৫ দিন সময় দিল সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 18 August 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ট্রাক দুর্ঘটনার তদন্তের সময়সীমা  আরও দু'সপ্তাহ বাড়াল সুপ্রিম কোর্ট। ট্রাক চাপা দিয়ে উন্নাও ধর্ষণ কাণ্ডের নিগৃহীতাকে সপরিবার হত্যার চেষ্টার তদন্ত করছে সিবিআই। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল সাত দিনের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট পেশ করতে হবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে। সোমবার শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, পূর্ণাঙ্গ তদন্তের জন্য আরও ১৫ দিন সময় পাবে সিবিআই। গত ২৮ জুলাই রায়বরেলীর কাছে দুর্ঘটনায় পড়ে নির্যাতিতার গাড়ি। তাতে দু’জনের মৃত্যু হয়। যে ট্রাকটি এসে ধাক্কা মেরেছিল, তার নম্বর কালো কালি দিয়ে ঢাকা ছিল। তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে, এটা দুর্ঘটনা? নাকি খুনের ষড়যন্ত্র। অভিযোগ ওঠে ধর্ষণে প্রধান অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সেনগারই জেলে বসে এই দুর্ঘটনার ছক কষেন। ঘাতক ট্রাকের চালক, মালিক ও সাফাইয়ের কর্মীকে গ্রেফতার করে পুলিশ। শুরু হয় তদন্ত। সোমবার বিচারপতি দীপক গুপ্ত ও অনিরুদ্ধ বোসের বেঞ্চ জানায়, তদন্ত শেষ করার জন্য আরও দিন ১৫ সময় চেয়েছে সিবিআই। কারণ তদন্তের জন্য নিগৃহীতা নাবালিকা ও তাঁর আইনজীবীর বয়ান একান্ত জরুরি। এ দিকে নির্যাতিতার শারীরিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। লখনউ থেকে এয়ারলিফট করে দিল্লির এইমসে নিয়ে আসা হয়েছে তাকে। চিকিৎসকরা জানিয়েছেন, রক্তের সংক্রমণে অবস্থা আরও সঙ্কটজনক নির্যাতিতার। তাঁর আইনজীবীর অবস্থাও গুরুতর। এমন পরিস্থিতিতে দু'জনেরই বয়ান নেওয়া সম্ভব নয়। এ দিকে, ধর্ষণে  মূল অভিযুক্ত বিজেপি বিধায়ক কূলদীপ সেনগার ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণ, পকসো আইন, অপহরণ, অপরাধমূলক ষড়যন্ত্র, অস্ত্র আইন লঙ্ঘণ-সহ একাধিক অভিযোগের ভিত্তিতে চার্জ গঠন করেছে দিল্লি আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশে ধর্ষণ ও ট্রাক চাপা দিয়ে নিগৃহীতাকে সপরিবার হত্যার চেষ্টার পাঁচটি মামলাই উত্তরপ্রদেশ থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছে। বিচারক ধর্মেশ শর্মার বেঞ্চ জানিয়েছে, কূলদীপ সেনগারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০ বি, ৩৬৩, ৩৬৬, ৩৭৬ ও পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। চার্জ গঠন করা হয়েছে আর এক অভিযুক্ত শশী সিংয়ের বিরুদ্ধেও। আরও পড়ুন: https://www.four.suk.1wp.in/news-expelled-bjp-mla-kuldeep-sengar-has-been-charged-with-rape-under-various-sections-of-pocso-by-delhi-court/

```