Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

SSC-র ‘অযোগ্য’ আবেদনকারীর আর্জি খারিজ সুপ্রিম কোর্টে, 'আপনি অযোগ্য, কিছু করার নেই'

এসএসসির (SSC) প্রকাশিত তালিকায় অযোগ্য বলে চিহ্নিত বিকাশ পাত্রের মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিচারপতিদের স্পষ্ট বার্তা—“আপনি অযোগ্য, আদালতের কিছু করার নেই।”

SSC-র ‘অযোগ্য’ আবেদনকারীর আর্জি খারিজ সুপ্রিম কোর্টে, 'আপনি অযোগ্য, কিছু করার নেই'

তিয়াষ মুখোপাধ্যায়

শেষ আপডেট: 12 September 2025 13:36

দ্য ওয়াল ব্যুরো: এসএসসি কেলেঙ্কারির জেরে চাকরি বাতিল হওয়া প্রার্থীদের নিয়ে চলছে একের পর এক আইনি লড়াই। এর মধ্যেই ফের স্পষ্ট বার্তা দিল দেশের শীর্ষ আদালত। এসএসসির প্রকাশিত ‘অযোগ্য প্রার্থীর তালিকায়’ নাম থাকা বিকাশ পাত্রের আবেদন খারিজ করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট—“আপনি অযোগ্য। আদালতের আর কিছু করার নেই।”

শুক্রবার বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চে শুনানি হয় এই মামলার। বিকাশ পাত্র নিজেকে চাকরির যোগ্য বলে দাবি করে আদালতের দ্বারস্থ হন। কিন্তু বেঞ্চ তাঁকে এককথায় জানিয়ে দেয়, একবার অযোগ্য বলে চিহ্নিত হলে আদালতের আর কোনও হস্তক্ষেপের সুযোগ থাকে না।

এদিন আদালতে উঠে আসে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিচারপতিরা জানতে চান, অযোগ্য প্রার্থীদের টাকা ফেরত দেওয়ার যে নির্দেশ সুপ্রিম কোর্ট আগেই দিয়েছিল, তার প্রক্রিয়া কি শুরু হয়েছে? এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, সম্প্রতি ৭ তারিখের পরীক্ষা নির্ঝঞ্ঝাটে সম্পন্ন হয়েছে। সেই প্রক্রিয়ার পাশাপাশি ফেরত দেওয়ার কাজও এগোচ্ছে।

কিন্তু আদালত তাতে সন্তুষ্ট হয়নি। বেঞ্চ সাফ জানিয়ে দেয়, এসএসসি যে তালিকা প্রকাশ করেছে, তাতে স্বচ্ছতার অভাব চোখে পড়ছে। বিচারপতিরা প্রশ্ন তোলেন, “এই তালিকায় এত বিভ্রান্তি কেন? স্পষ্ট তথ্য দিতে সমস্যা কোথায়?”

প্রসঙ্গত, ২০১৬ সালের এসএসসি নিয়োগে বিপুল দুর্নীতির অভিযোগ ওঠে। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে চলতি বছরের মে মাসে সুপ্রিম কোর্ট পুরো নিয়োগ প্যানেল বাতিল করে দেয়। এর ফলে প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী চাকরি হারান। যদিও কিছু ক্ষেত্রে পরে আংশিক সংশোধন আনা হয়। তবু আদালতের প্রধান নির্দেশ স্পষ্ট, যোগ্য ও অযোগ্যদের আলাদা করে দেখাতে হবে।

শীর্ষ আদালতের সেই নির্দেশ মেনেই এসএসসি ‘অযোগ্য’ প্রার্থীদের নাম প্রকাশ করে। সেই তালিকায় বিকাশ পাত্রের নাম থাকায় তিনি পুনর্বিবেচনার আবেদন করেন। কিন্তু আদালতের সর্বশেষ মন্তব্য প্রমাণ করে দিয়েছে, একবার অযোগ্য বলে ঘোষিত হলে চাকরি ফেরার সম্ভাবনা আর থাকে না।

এই রায়ের মাধ্যমে যেন আরও একবার স্পষ্ট হল, অযোগ্য প্রার্থীদের জন্য সুপ্রিম কোর্টের দরজা কার্যত বন্ধ।


```