Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?'হিম্মত থাকলে সামনে আসুন, বার্নল নয় আপনাদের আইসক্রিম দেব', কমিশন ও বিরোধীদের তুলোধনা মমতার!

অযোগ্যরা কোনওভাবেই পরীক্ষায় বসতে পারবেন না, ধমক দিয়ে বলল সুপ্রিম কোর্ট

শনিবার অযোগ্যদের তালিকা প্রকাশ করে কমিশন। সোমবার সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, আগামী ৭ ও ১৪ তারিখ যে নতুন নিয়োগ পরীক্ষা রয়েছে তাতে প্রকাশিত তালিকা, এমনকি প্রকাশিত তালিকার বাইরেও যদি অযোগ্য কেউ থাকেন, তাঁরা কোনওভাবেই বসতে পারবেন না।

 অযোগ্যরা কোনওভাবেই পরীক্ষায় বসতে পারবেন না, ধমক দিয়ে বলল সুপ্রিম কোর্ট

ফাইল ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 4 September 2025 12:57

দ্য ওয়াল ব্যুরো: ফের পরীক্ষায় বসতে চেয়ে অযোগ্যদের মামলা সুপ্রিম কোর্টে। সেই শুনানিতে এবার ধমক দিয়ে বিচারপতি সঞ্জয় কুমার জানিয়ে দিলেন, তাঁদের রায় বুঝতে কোনও অসুবিধা হয়নি। অযোগ্যরা অনেকের জীবন নষ্ট করেছেন। তাই তাঁদের পরীক্ষায় বসতে দেওয়ার প্রশ্নই ওঠে না।

বিচারপতি এদিন বলেন, 'আমাদের রায় বুঝতে কি অসুবিধা হচ্ছে? অযোগ্যদের জন্য অনেক জীবন নষ্ট হয়েছে।' তিনি প্রশ্ন তোলেন ও সিবিআইকেও জিজ্ঞাসা করেন, 'দাগিদের হেফাজতে নিয়ে জেরা করা হয়নি কেন?' তাঁর স্পষ্ট কথা, 'বার বার বলছি দাগিরা কোনওভাবেই পরীক্ষায় বসতে পারবেন না।'

রায়ের পরও ফের কেন আবেদন, সেই প্রশ্ন তুলে দু'টি মামলাই খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।

শনিবার অযোগ্যদের তালিকা প্রকাশ করে কমিশন। সোমবার সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, আগামী ৭ ও ১৪ তারিখ যে নতুন নিয়োগ পরীক্ষা রয়েছে তাতে প্রকাশিত তালিকা, এমনকি প্রকাশিত তালিকার বাইরেও যদি অযোগ্য কেউ থাকেন, তাঁরা কোনওভাবেই বসতে পারবেন না। পশ্চিমঙ্গ স্কুল সার্ভিস কমিশনকে তা নিশ্চিত করার নির্দেশ দেয় শীর্ষ আদালত।

কিন্তু তারপরও অন্তত পরীক্ষায় বসতে চেয়ে আবেদন করেন অযোগ্যদের একাংশ। সেই পদক্ষেপ নিয়েই ভর্ৎসনা করা হয় বৃহস্পতিবার। এনিয়ে অযোগ্যদের বক্তব্য পাওয়া যায়নি এখনও।


```