Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

SIR: ২৮ তারিখেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে, স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট

শীর্ষ আদালতের নির্দেশ, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে অনুরোধ জানানো হবে যাতে প্রতিটি জেলায় কয়েক জন কর্মরত বিচারিক অফিসার এবং অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা বিচারক নিয়োগ করা হয়।

SIR: ২৮ তারিখেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে, স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 20 February 2026 19:11

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের এসআইআর (West Bengal SIR) সংক্রান্ত ইস্যুতে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। চূড়ান্ত ভোটার তালিকা (Final Voter List) ২৮ তারিখের মধ্যেই প্রকাশ করতে হবে। নির্ধারিত পদ্ধতিতে যে নামগুলি যাচাই হয়ে সামনে এসেছে, তার ভিত্তিতেই ২৮ তারিখের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে (ECI) বলে জানিয়েছে শীর্ষ আদালত। স্পষ্ট বক্তব্য, ইতিমধ্যে যা সম্পন্ন হয়েছে, তা আটকে রাখা যাবে না। তবে প্রয়োজন হলে পরবর্তী পর্যায়ে অতিরিক্ত তালিকা প্রকাশ করে নতুন নাম সংযোজনের সুযোগ থাকবে। অর্থাৎ, প্রথম দফায় প্রকাশিত তালিকা নিয়ে নির্বাচন প্রক্রিয়া এগোবে, পরে সংশোধন বা সংযোজনের পথ খোলা থাকবে।

শুক্রবার এই মামলার শুনানিতে তথ্যগত অসঙ্গতি নিয়েও বড় নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। অসঙ্গতি খতিয়ে দেখতে কলকাতা হাইকোর্টের নিযুক্ত অফিসারদের দায়িত্ব দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। শুক্রবারের শুনানিতে স্পষ্ট জানানো হয়েছে, ইআরও নয় - বরং এই আধিকারিকরাই তথ্য যাচাইয়ের কাজ করবেন।

শীর্ষ আদালতের নির্দেশ, কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির কাছে অনুরোধ জানানো হবে যাতে প্রতিটি জেলায় কয়েক জন কর্মরত বিচারিক অফিসার এবং অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা বিচারক নিয়োগ করা হয়। তাঁদের তত্ত্বাবধানে অসঙ্গতির নথি পরীক্ষা করা হবে। এই কাজে নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের মনোনীত কর্মীরা প্রয়োজনীয় সহায়তা দেবেন।

এসআইআর ঘিরে তৈরি হওয়া অচলাবস্থা কাটাতে প্রশাসনিক স্তরেও উদ্যোগ নেওয়া হচ্ছে। শনিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে বসবেন কমিশনের প্রতিনিধি, রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক, মুখ্যসচিব, অতিরিক্ত সলিসিটর জেনারেল। কীভাবে প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যায় এবং চলতি জটিলতা মেটানো যায়, তা নিয়েই আলোচনা হবে।

অন্যদিকে, রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Elections 2026) প্রাক্কালে এসআইআর সংক্রান্ত মামলার (West Bengal SIR Case) শুনানিতে পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে দেশের সর্বোচ্চ আদালত (Supreme Court)। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে রাজ্যের ডিজি-কে (DGP) কঠোর পরিণতির মুখে পড়তে হতে পারে - এমনই সতর্কবার্তা দিলেন প্রধান বিচারপতি।

শুক্রবারের শুনানিতে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, নির্বাচনের আগে আইন-শৃঙ্খলার (West Bengal Law and Order) এই অবনতি গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে অনুকূল নয়। যদি অবিলম্বে পরিস্থিতি সামাল দেওয়া না হয়, কিংবা পুলিশ কার্যকর পদক্ষেপ না করে, তবে ডিজি-কে জবাবদিহি করতে হবে।

আদালতের আরও পর্যবেক্ষণ, এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ না হলে নির্বাচন প্রক্রিয়ায় গুরুতর জটিলতা তৈরি হতে পারে। কমিশন এবং রাজ্য - উভয়েরই বিষয়টি সমানভাবে উপলব্ধি করা উচিত।

এসআইআর ঘিরে টানাপড়েনের আবহে আদালতের এই নির্দেশকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বিচারিক তত্ত্বাবধানে যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে স্বচ্ছতা বাড়বে এবং ভোটের আগে অনিশ্চয়তা কিছুটা কাটবে - এমনটাই আশা সংশ্লিষ্ট মহলের।


```