Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

রক্ষা কবচ দিল না আদালত, ওএমআর শিট কারচুপি মামলায় ফের সুপ্রিমকোর্টে ধাক্কা রাজ্যের

সোমবার শীর্ষ আদালতে ছিল ওই মামলার শুনানি। সেখানেই রাজ্যের আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।

রক্ষা কবচ দিল না আদালত, ওএমআর শিট কারচুপি মামলায় ফের সুপ্রিমকোর্টে ধাক্কা রাজ্যের

শেষ আপডেট: 30 October 2023 14:39

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মেনে দুর্গা পুজোর চতুর্থীর দিন ভিড় ঠেলে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজির হয়েছিলেন পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পাল। টানা ৫ ঘণ্টা তাঁকে জেরা করেছিলেন তদন্তকারীরা। জেরা করা হয়েছিল পর্ষদের সচিবকেও।

এরপরই রক্ষাকবচ চেয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পর্ষদের সভাপতি এবং সচিব। সূত্রের খবর, সোমবার শীর্ষ আদালতে ছিল ওই মামলার শুনানি। সেখানেই রাজ্যের আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।

ওএমআর শিট সংক্রান্ত মামলায় গত ১৮ অক্টোবর সিবিআইকে আদালতে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আদালতে পেশ করা সিবিআইয়ের ওই রিপোর্টে পর্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি।

সূত্রের খবর, সিবিআইয়ের তরফে আদালতে পেশ করা রিপোর্টে জানানো হয়, এস বসু রায় এণ্ড কোম্পানি এমনভাবে ওএমআর শিট তৈরি করেছিল যাতে প্রার্থীর নাম, রোল নম্বর কোনও কিছু স্পষ্ট বোঝা না যায়। এমনকী পর্ষদের কাছে ওএমআর শিট সংক্রান্ত তথ্য চাওয়া হলেও তাঁরা নতুন প্রিন্ট করা কপিকেই ডিজিটাইজ ডাটা হিসাবে চালানোর চেষ্টা করেছে বলে অভিযোগ।

এমনকী সিবিআইয়ের রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য দুর্নীতিতে যুক্ত ছিলেন। দুর্নীতির অভিযোগ ওঠার পরেও বর্তমান বোর্ড মেম্বাররা এস বসু রায় এণ্ড কোম্পানিকেই ওএমআর শিট তৈরির দায়িত্ব দিয়েছে। তাই তাঁদের জিজ্ঞসাবাদের প্রয়োজন রয়েছে বলে জানান বিচারপতি।

এরপরই দুর্গা পুজোর চতুর্থীর দিন সন্ধে ৬টার মধ্যে পর্ষদ সভাপতি, সচিবকে নিজাম প্যালেসে সিবিআইয়ের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। বিচারপতি এও জানিয়েছিলেন, সিবিআই মনে করলে পর্ষদ সভাপতি, সচিবকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। এরপরই রক্ষা কবচ চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন পর্ষদ সভাপতি ও সচিব।


```