Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

জ্ঞানবাপী মসজিদে পাওয়া শিবলিঙ্গর কার্বন ডেটিংয়ে মানা সুপ্রিম কোর্টের

দ্য ওয়াল ব্যুরো: বারাণসীর‌ জ্ঞানবাপী মসজিদ (Gyanvapi Mosque) চত্বরে পাওয়া পাথর খণ্ডের কার্বন ডেটিংয়ের নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Gyanvapi Shivling carbon dating)। শীর্ষ আদালত শুক্রবার এলাহাবাদ হাইকোর্টের এই সংক্রান্ত রায় খারিজ

জ্ঞানবাপী মসজিদে পাওয়া শিবলিঙ্গর কার্বন ডেটিংয়ে মানা সুপ্রিম কোর্টের

শেষ আপডেট: 19 May 2023 11:35

দ্য ওয়াল ব্যুরো: বারাণসীর‌ জ্ঞানবাপী মসজিদ (Gyanvapi Mosque) চত্বরে পাওয়া পাথর খণ্ডের কার্বন ডেটিংয়ের নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Gyanvapi Shivling carbon dating)। শীর্ষ আদালত শুক্রবার এলাহাবাদ হাইকোর্টের এই সংক্রান্ত রায় খারিজ করে দিয়ে বলেছে, বিষয়টি স্পর্শকাতর। এই বিষয়ে অগ্রসর হওয়ার আগে আরও গভীরে ভাবনাচিন্তা করা দরকার (Gyanvapi Supreme Court)।

প্রসঙ্গত, বারাণসী আদালতের নির্দেশে গত বছর জ্ঞানবাপী মসজিদ চত্বরে জরিপের সময় একটি পাথর খণ্ড উদ্ধার হয়। সেটি পাওয়া যায় ওজুখানা অর্থাৎ নামাজ পড়ার আগে মুসলিমরা যেখানে হাত-পা পরিস্কার করে সেই জলাশয়ের মধ্যে। হিন্দুপক্ষের দাবি, সেটি কাশী বিশ্বনাথ মন্দিরের মূল শিবলিঙ্গ।

তারপরই সেটির কার্বন ডেটিং অর্থাৎ বয়স নির্ধারণের দাবিতে নতুন মামলা হয়। বারাণসীর জেলা আদালত সেই দাবি মানেনি। পরে এলাহাবাদ হাইকোর্ট হিন্দু পক্ষের দাবিতে সায় দেয়। শুক্রবার যা খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত।

প্রশ্ন হল কার্বন ডেটিং কী? এটি আসলে জৈব পদ্ধতিতে কোনও বস্তুর বয়স নির্ধারণের বহু প্রচলিত ব্যবস্থা। প্রাণী ও উদ্ভিদ বেঁচে থাকা পর্যন্ত কার্বন গ্রহণ ও বর্জন করে। মৃত্যুর পর সেই প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার কার্বনের পরিমাণ এক জায়গায় থেমে থাকে। তেজষ্ক্রিয় পদ্ধতিতে সেই কার্বন বিশ্লেষণ করে ওই জিনিসের বয়স সম্পর্কে ধারণা পাওয়া যায়।

জ্ঞানবাপী মসজিদ ঘিরে গত দেড়-দু বছরে একাধিক মামলা হয়েছে। গত সপ্তাহেই পুরো চত্বর জুড়ে জরিপের দাবি সংক্রান্ত মামলা গ্রহণ করেছে স্থানীয় জেলা আদালত। জেলা আদালত এই মামলায় মুসলিম পক্ষকে শুক্রবারের মধ্যে তাদের আপত্তির কথা আদালতকে হলফনামা দিয়ে জানাতে বলেছে। মামলার পরবর্তী শুনানি হবে ২২ মে।

মূল মামলাটি বারাণসীর‌ জ্ঞানবাপী মসজিদ চত্বরে থাকা শৃঙ্গার গৌরী মূর্তির পূজাপাঠের অনুমতি সংক্রান্ত। সারা বছর ওই মূর্তি পূজো করার অনুমতি চেয়ে বারাণসীর আদালতের দ্বারস্থ হয়েছেন পাঁচ মহিলা।

সেই মামলায় এতদিন মসজিদ চত্বর থেকে উদ্ধার হওয়া পাথর খণ্ড শিবলিঙ্গ কিনা তা নিয়ে শুনানি চলছিল। ওই পাথর খণ্ড নিয়ে ২২ মে আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার রিপোর্ট পেশ করার কথা ছিল। তার আগে পুরো মসজিদ চত্বরে জরিপের দাবি জানিয়ে হওয়া মামলা আদালত গ্রহণ করায় গোটা বিতর্ক অন্য দিকে মোড় নেয়। কিন্তু শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ের জেরে এএসআইও আপাতত রিপোর্ট প্রকাশ করতে পারবে না।

৮৫ বছর আগে পৃথিবী ‘উল্টে’ গিয়েছিল পেশেন্ট এম-এর কাছে, একটা গুলি পাল্টে দিয়েছিল সবটা


```