Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

সন্ত্রাস দমন করার জন্য ভারতের পাশে দাঁড়ান, আহ্বান ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের

দ্য ওয়াল ব্যুরো : আমরা ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে আসিনি। সন্ত্রাসের অবসান ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষে ভারতের উদ্যোগকে আমরা সমর্থন করি। শ্রীনগরে সাংবাদিক বৈঠক করে একথা বললেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। কাশ্মীরে পাঁচ বাঙালি শ

সন্ত্রাস দমন করার জন্য ভারতের পাশে দাঁড়ান, আহ্বান ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের

শেষ আপডেট: 30 October 2019 07:50

দ্য ওয়াল ব্যুরো : আমরা ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে আসিনি। সন্ত্রাসের অবসান ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষে ভারতের উদ্যোগকে আমরা সমর্থন করি। শ্রীনগরে সাংবাদিক বৈঠক করে একথা বললেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। কাশ্মীরে পাঁচ বাঙালি শ্রমিক হত্যারও তাঁরা নিন্দা করেছেন। সাংবাদিক বৈঠকে খুব নির্দিষ্ট সংখ্যক মিডিয়াকে প্রবেশাধিকার দেওয়া হয়েছিল। স্থানীয় কাশ্মীরি সংবাদ মাধ্যমকেও ঢুকতে দেওয়া হয়নি। মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের ২৩ জন প্রতিনিধি কঠোর নিরাপত্তা মধ্যে জম্মু-কাশ্মীরে ঘুরে দেখেন। সেখানকার কোনও কোনও এলাকায় তাঁদের সফরের প্রতিবাদে বন্‌ধ পালিত হয়। কয়েকটি অঞ্চলে মানুষজন পথ অবরোধ করেন। নিরাপত্তারক্ষীরা তাঁদের হটানোর জন্য পিলেট গান থেকে গুলি ছোঁড়ে। আহত হন চারজন। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা শিকারায় চড়ে ডাল লেকে ভ্রমণ করেন। গত অগস্টে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করার পরে এই প্রথম কোনও বিদেশি প্রতিনিধি দল সেই রাজ্যে গেলেন। সেজন্য বিরোধীরা মোদী সরকারের সমালোচনা করে বলেন, এদেশের রাজনীতিকদের কাশ্মীরে যেতে দেওয়া হচ্ছে না, অথচ বিদেশিদের যাওয়ার সবরকম ব্যবস্থা করে দেওয়া হয়েছে। প্রতিনিধিরা বলেন, আমরা আপনাদের বন্ধু। আমরা এখানে সত্যিটা জানতে এসেছি। আমরা নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বললাম। তাঁদের জিজ্ঞাসা করেছি, কবে স্কুল খুলবে। প্রশাসনে দুর্নীতি নিয়েও কথা হয়েছে।

```