Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

শেভ না করা আন্ডার আর্ম, ইনস্টাগ্রামে নিজেকে মেলে ধরলেন সুপার মডেল

দ্য ওয়াল ব্যুরো: পরনে কালো লেসের বিকিনি। চোখে গাঢ় কাজল। চাউনিতে আত্মবিশ্বাস। তবে নজর কাড়ল না এই বোল্ড লুক। বরং মডেলের ক্লিভেজের বদলে কিছু জন হামলে পড়ে দেখলেন তাঁর আন্ডার আর্মে থাকা লোম। উড়ে এলো বাছা বাছা বাঁকা মন্তব্য। মুহূর্তেই বিশ্লেষণ হয়

শেভ না করা আন্ডার আর্ম, ইনস্টাগ্রামে নিজেকে মেলে ধরলেন সুপার মডেল

শেষ আপডেট: 9 August 2019 13:53

দ্য ওয়াল ব্যুরো: পরনে কালো লেসের বিকিনি। চোখে গাঢ় কাজল। চাউনিতে আত্মবিশ্বাস। তবে নজর কাড়ল না এই বোল্ড লুক। বরং মডেলের ক্লিভেজের বদলে কিছু জন হামলে পড়ে দেখলেন তাঁর আন্ডার আর্মে থাকা লোম। উড়ে এলো বাছা বাছা বাঁকা মন্তব্য। মুহূর্তেই বিশ্লেষণ হয়ে গেল মডেলের চরিত্র। নিজেদের মতো করে অনেকেই নানান তকমাও দিয়ে দিলেন ওই মডেলকে। সম্প্রতি দু হাত ছড়িয়ে ওয়াক্সিং না করা আন্ডার আর্ম সমেতই ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন সুপার মডেল এমিলি (Emily Ratajkowski)। কে কী বলবে তাতে মাথা ঘামাতে যে এমিলি একেবারেই চান না, সেটা স্পষ্ট তাঁর সাহসিকতায়। বরং নিজের ভাবনাকে আমল দিতেই রাজি তিনি। পরতে চান নিজের পছন্দের পোশাক। তাও আবার নিজেরই স্টাইলে। আন্ডার আর্ম বা বগলে ওয়াক্সিং ছাড়াই বিকিনি লুকে যথেষ্ট সাবলীল তিনি। Harper's Bazaar নামের একটি ম্যাগাজিনের জন্য এই ফটোশ্যুট করেছিলেন এমিলি। এ বার সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এমিলি লিখেছেন, একজন মহিলা কী সাজবেন, কী পরবেন সেটা তাঁকেই ঠিক করতে দিন। তিনি শেভ করবেন, নাকি শরীরে লোম রাখবেন, সেটাও একান্তই তাঁরই সিদ্ধান্ত। বহু লোকের নানা ট্রোলের পরেই ১৭ লক্ষ মানুষ ইতিমধ্যেই দেখেছেন এমিলির এই পোস্ট। পছন্দও করেছেন অনেকেই।  তবে এমিলিই নন, এর আগে ওয়াক্সিং না করেই আন্ডার আর্মের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মালাইকা অরোরা, প্রিয়াঙ্কা চোপড়া এবং ম্যাডোনার মেয়ে। সে সময় বিস্তর ট্রোলডও হতে হয় এই তিনজনকে। নেটিজেনদের অনেককেই বলতে শোনা যায়, "আরে ছবি দেওয়ার আগে অন্তত শেভটা তো করুন।" সেলিব্রিটিদেরই যদি এমন হয় তাহলে আম জনতার জীবনে এমন দিন এলে ঠিক কী হতে পারে তা আন্দাজ করাই যায়। ধরুন খোলামেলা পোশাক পরেছেন আপনি, আর ঠিকঠাক ওয়াক্সিং করা হয়নি, পাবলিক ট্রান্সপোর্টে আপনাকে গিলে খাবে কয়েকটা চোখ। যদি আন্ডার আর্ম ওয়াক্সিং না করে স্লিভলেস পোশাক পরেন, তাহলে তো কথাই নেই। প্রকাশ্যে অভব্য আচরণ দেখতে এবং টিটকিরি শুনতে আপনি বাধ্য। এমনকী বেখেয়ালে সোশ্যাল মিডিয়ায় যদি কোনও ছবি পোস্ট করে ফেলেন, যেখানে আপনার শরীরের এক্সপোজড অংশে একটুও বাড়তি লোম বোঝা যাচ্ছে, মুহূর্তেই ভাইরাল হয়ে যাবে আপনার ছবি। আপনাকে দেদার ট্রোল করবে হয়তো পরম বন্ধুও। এ সমাজে এমনটাই নিয়ম। একজন মহিলা কী পোশাক পরবেন তা নিয়ে নাক গলাতে চলে আসেন সকলেই। এমনকী কোনও মহিলা তাঁর আন্ডার আর্মে ওয়াক্সিং করাবেন কি না সে ব্যাপারেও ফ্রি তে জ্ঞান দিয়ে যান অনেকেই। আন্ডার আর্ম ওয়াক্সিং না করে স্লিভলেস পোশাক পরা যাবে না, এটাই যেন সমাজের লিখিত নিয়ম। অথচ একজন মহিলা কী সাজবেন, কেমন পোশাক পরবেন, কী ভাবে পরবেন------এই সবটাই কিন্তু একান্ত তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত হওয়া উচিত। তবে সমাজের নিয়মে সে সবের বালাই নয়। বরং প্রতিটা পদক্ষেপ মেপে দেওয়ার জন্য সবসময়ই কানের কাছে হাজির একজন রক্ষক। বাংলার এক অভিনেত্রীর কথায় সব নিয়ম শুধু মেয়েদের বেলায়। কিন্তু একজন পুরুষ যদি শার্টের হাতা গুটিয়ে হাতের লোম দেখান তা হলে সেটা খুব স্বাভাবিক। এমনকী নিয়ন কালারের স্যান্ডো গেঞ্জি পরেও প্রকাশ্যে ছেলেদের ঘোরাফেরা করাটা খুব নরমাল। কই তখন তো কাউকে গলা ফাটাতে দেখি না। কারণ ছেলেদের বগলের লোম দেখা গেলেও ক্ষতি নেই। সমাজ জানে, এ দৃশ্যই স্বাভাবিক। কিন্তু মহিলাদের ক্ষেত্রে এমন পরিস্থিতি নৈব নৈব চ। শুধু আপনি বা ওই অভিনেত্রী নন, অনেক মহিলাদেরই সমাজের এ সব বেয়াড়া নিয়ম নিয়ে ক্ষোভ রয়েছে। তাই উষ্মা প্রকাশ করেই তাঁরা বলছেন, সমাজ থেকে মহিলা-পুরুষের এই ভেদাভেদ কবে দূর হবে জানা নেই। পুরুষের জন্য এটা স্বাভাবিক, মহিলাদের জন্য একেবারেই নয়-----এই মনোভাব ছেড়ে কবে আমরা বেরোতে পারব তা-ও জানা নেই। তবে এমিলি, প্রিয়াঙ্কা, মালাইকা, ম্যাডোনার মেয়ে বোধহয় বাকিদের তুলনায় একটু আলাদা করেই ভাবেন। আর তাই এত বোল্ডলি নিজেদের না শেভ করা আন্দার আর্মের ছবি প্রকাশ্যে দেখাতে পেরেছেন। নারী-পুরুষ ভেদাভেদ ভুলে নতুন যুগের সূচনা কবে হবে জানা নেই, তবে আলোর দিকে এগোনোর জন্য একটু হলেও অন্তত দিশা দেখিয়েছেন এই সেলেব নারীরা।

```