
শেষ আপডেট: 19 July 2023 12:18
দ্য ওয়াল ব্যুরো: সিটবেল্ট পরে বসে রয়েছেন যাত্রীরা, বিমান শুধু টেকঅফের অপেক্ষা। মোহনবাগানের ঘরের ছেলে চিরবিদ্রোহী সুব্রত ভট্টাচার্যের (Subrata Bhattacharya) বহু প্রতিক্ষিত আত্মজীবনী দিনের আলো দেখবে ২৯ জুলাই। সেদিন ঐতিহাসিক মোহনবাগান দিবস।
সেই মাহেন্দ্রক্ষণে মোহনবাগান (Mohun Bagan) কর্তারা বিশেষ সম্মান দিচ্ছেন সুব্রতকে। এমন একটি দিনে তাঁর আত্মকথা প্রকাশ পাবে। যে বইতে সুব্রত সবটা উজার করে দিয়েছেন। তিনি আত্মজীবনী নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, আত্মজীবনী মানেই জীবনের কনফেশান বক্স, নিজের বুকে জমে থাকা কথার স্মরলিপি।
বইটির সম্পাদনা করেছেন কিংবদন্তি ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্য। সহ লেখকের ভূমিকা পালন করেছেন প্রাক্তন সাংবাদিক সুপ্রিয় মুখোপাধ্যায়।
শ্বশুরমশাই প্রথিতযশা ফুটবলার সুব্রত আত্মকথা বইটি প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন জামাই সুনীল ছেত্রী (Sunil Chhetri)। তাঁর হাত ধরেই প্রকাশ পাবে এই আত্মজীবনী। সুনীল এই মুহূর্তে ভারতীয় ফুটবলের সেরা পোস্টার বয়। তিনি ৩৬ বছর বয়সেও যে ফিটনেস ধরে রেখেছেন, তা গবেষণার বিষয় হতে পারে। মেসি, রোনাল্ডোর সঙ্গে গোলের বিচারে সুনীলের প্রসঙ্গও সমানভাবে চলে আসছে। এই ঘটনাও ভারতীয় ফুটবলের পক্ষে মাইলফলক বলা যেতে পারে।
সুনীল এই মুহূর্তে ব্যস্ততম ক্রীড়া ব্যক্তিত্ব, তাঁর ঘণ্টা খানেক সময় পাওয়াও বিরাট বিষয়। কিন্তু ঠাসা সূচির মধ্যেও ঝটিতি বেঙ্গালুরু থেকে কলকাতা আসছেন ওই বিশেষ বই প্রকাশ অনুষ্ঠানে। শেষ কলকাতায় এসেছিলেন গতবছর জুনে এশিয়ান কাপ যোগ্যতাপর্বের ম্যাচে। ওই টুর্নামেন্টে যুবভারতীতে তিনটি ম্যাচেই জিতে ভারত মূলপর্বে খেলার ছাড়পত্র পায়। সেই আসর থেকেই দুরন্ত ফর্মে বিরাজ করছেন সুনীল।
এবার অবশ্য সুনীল একাই আসছেন পরিবার ছাড়াই। সুব্রতর কন্যা ভারত অধিনায়কের সহধর্মিনী সোনম সন্তানসম্ভবা। তিনি আসতে পারছেন না, সুনীল এসে অনুষ্ঠান শেষে আবার দ্রুত ফিরেও যাবেন গার্ডেনসিটিতে।
সুব্রতর ওই অনুষ্ঠানে প্রাক্তন ফুটবলারদের ঢল দেখা যাবে। বইটিতে ভূমিকা লিখেছেন দু’জন। একজন বাবলুর চিরপ্রতিপক্ষ ছিলেন, তিনি মনোরঞ্জন ভট্টাচার্য। অন্যজন বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, যাঁর কাছে ফুটবল তাঁর লেখার অক্সিজেনও। বইটির রন্ধে রন্ধে বিতর্ক থাকলেও নিজের জীবনের কথা, নিজের নাটকীয় ফুটবল জীবনের কথা সহজভাবে বলেছেন ভারতীয় ফুটবলের সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার।
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ শ্রীলঙ্কায়, কিন্তু কবে? ফাইনাল ও উদ্বোধনই বা কোথা