
শেষ আপডেট: 27 April 2022 11:51
দ্য ওয়াল ব্যুরো: দু’বছর ঘরবন্দি থাকার পর অবশেষে মুক্তি পাওয়া গেছে। কচিকাঁচারাও সে মুক্তির স্বাদ চেখে দেখার জন্য ছটফট করছে। চেনা গণ্ডির বাইরে বেরিয়ে অজানা জায়গায় ঘোরা, খেলাধুলো, বন্ধুবান্ধবদের গলা জড়িয়ে ধরা অনেকটা আনন্দ-- এসব কিছুর জন্য গরমের ছুটির চেয়ে ভাল সময় আর কীই বা হতে পারে! আর তাই ব্রিটিশ কাউন্সিলের তরফে ছোটদের জন্য এই গরমে (Summer Camp) করা হয়েছে একগুচ্ছ আয়োজন।
৪ থেকে ১৭ বছরের বাচ্চাদের জন্য সামার ক্যাম্পের আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল। ৯ মে থেকে ২ সপ্তাহব্যাপী এই ক্যাম্পে ছোটদের জন্য থাকবে একাধিক অনলাইন সেশন যেখানে তারা সিলেবাসের বাইরে নিজেদের দক্ষতা, প্রতিভায় শান দিতে পারবে। জীবনে সাফল্যের পথে এগোতে পারবে আরও এক ধাপ।
পেরেন্ট অ্যান্ড চাইল্ড লেক ভিউ ক্যাম্পিং
এটি আউটডোর ক্যাম্প। ছোটদের জন্য এতে থাকবে খেলাধুলো, হাসি, মজা আর অন্যান্য নানা অ্যাক্টিভিটি। প্রকৃতির মাঝে নিজেকে নতুন করে খুঁজে পাবে বাচ্চারা। মা-বাবার নজরের বাইরে না গিয়েই পাওয়া যাবে মুক্তির আস্বাদ। এই ক্যাম্প হবে ২৯ এপ্রিল।
ব্যারি জনস অ্যাক্টিং ওয়ার্কশপ ফর চিলড্রেন
৮ থেকে ১৫ বছর বয়সি ছেলেমেয়েদের জন্য এই আয়োজন। যাঁদের নাটক, অভিনয়, থিয়েটারে আগ্রহ রয়েছে তাঁদের জন্য এই ক্যাম্পটি পারফেক্ট। অভিনয় তো থাকবেই, সে সঙ্গে ছোটরা নিজের মনের মতো করে নাটক লেখার সুযোগও পাবে এখানে। ৪ সপ্তাহের এই ওয়ার্কশপ শেষে সার্টিফিকেট দেওয়া হবে।
স্টোরি টেলিং অ্যান্ড পাপেট মেকিং
ছোটদের জন্য স্বল্পদৈর্ঘ্যের নতুন ধরনের একটি ওয়ার্কশপ। বাচ্চারা এখানে তাঁদের সৃজনশীল মননকে তুলে ধরতে পারবে। একদিনের এই ওয়ার্কশপ হবে ৩০ এপ্রিল।
গল্প বলার মধ্যে দিয়ে বাচ্চাদের মানসিক বিকাশ পূর্ণতা পায়। এতে তারা যেমন উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে পারে, তেমন স্মৃতিও হয় ধারালো। এই ওয়ার্কশপটি ১৬ এপ্রিল থেকে শুরু হয়েছে।
সাইন বোর্ডে রাজধানীর 'মহম্মদপুর' হয়ে গেল 'মাধবপুরম,' এই কর্ম কার?