Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বনবস্তি থেকে প্রথম মাধ্যমিক দেবে সুমিলা ওঁরাও, মেয়ের সাফল্য চাইছে গোটা গরুমারা

গরুমারা জাতীয় উদ্যানের রামশাই বিটের অন্তর্গত বুধুরাম বনবস্তি। গণ্ডার, হাতি, চিতাবাঘ, কিং কোবরা সহ অন্যান্য বন্যপ্রাণীর বিচরণভূমি। এই বস্তি থেকে এই প্রথম কেউ মাধ্যমিকের গণ্ডি পেরোবে। 

বনবস্তি থেকে প্রথম মাধ্যমিক দেবে সুমিলা ওঁরাও, মেয়ের সাফল্য চাইছে গোটা গরুমারা

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 14 January 2026 13:07

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: বনবস্তিতে ইতিহাস গড়লেন আদিবাসী কন্যা সুমিলা। সুমিলাই হবে বনবস্তির প্রথম মাধ্যমিক পরীক্ষার্থী। সব ভুলে এখন পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত সে। তাঁর জন্য প্রার্থনা করছে গোটা গরুমারা জাতীয় উদ্যানে।

গরুমারা জাতীয় উদ্যানের রামশাই বিটের অন্তর্গত বুধুরাম বনবস্তি। গণ্ডার, হাতি, চিতাবাঘ, কিং কোবরা সহ অন্যান্য বন্যপ্রাণীর বিচরণভূমি। এই বস্তি থেকে আজ পর্যন্ত কেউ মাধ্যমিকের গণ্ডি পেরোয়নি। প্রথম মাধ্যমিক পরীক্ষার্থী হিসেবে ইতিহাস তৈরি করতে চলেছে সুমিলা ওঁরাও।

যাবতীয় প্রতিকূলতাকে দূরে ঠেলে এগিয়ে চলেছে সুমিলা। গরুমারা জাতীয় উদ্যানের ঘন জঙ্গলঘেরা দুর্গম পথ পেরিয়ে এই বনবস্তি। চারদিকে এখনও জঙ্গল। গা ছমছমে পরিবেশ। পদে পদে আতঙ্ক রয়েছে বন্যপ্রাণীর। এই গ্রাম থেকে আজও কেউ মাধ্যমিক পরীক্ষায় বসেনি। আর এবার সেই গ্রাম থেকেই প্রথম মাধ্যমিক পরীক্ষা দেবে পানবাড়ি ভবানী হাইস্কুলের ছাত্রী সুমিলা।

সুমিলার বাবা মঞ্চাল ওরাওঁ বাইরে কাজ করেন। মা রূপালি ওরাওঁ চা বাগানে অস্থায়ী শ্রমিকের কাজ করেন। তাঁদের চার সন্তানের একজন সুমিলা। সংসারে নিত্য অভাব অনটন। তা সত্বেও চার মেয়েকে শিক্ষিত করে তুলতে লড়াই চালিয়ে যাচ্ছেন মঞ্চাল আর রূপালি। সুমিলা তাঁদের সেই স্বপ্ন পূরণের ক্ষেত্রে এগিয়ে গেল একধাপ। মা রুপালী বলেন,"আর্থিক কষ্ট আছে। এরমধ্যে যতদূর সামর্থ্য রয়েছে মেয়েকে পড়াতে চাই।"

বুধুরাম বনবস্তি থেকে গরুমারা জঙ্গলের মধ্যে দিয়ে কাঁচা রাস্তা ধরে সাত সকালে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে সুমিলা। বাড়ি থেকে প্রায় সাত কিলোমিটার দূরে স্কুল। স্কুল শেষ করে আরও দূরে যেতে হয় প্রাইভেট টিউশন পড়তে। প্রায় প্রতিদিনই দেখা হয় হাতি, গন্ডার বা বাইসন কারও না কারও সঙ্গে। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেছিল সুমিলা। বেশিরভাগের পড়াশোনা সেখানে শেষ হলেও, থামেনি এই মেয়েটি। ভর্তি হয় পানবাড়ি ভবানী হাইস্কুলে। সেখান থেকেই এবার মাধ্যমিক পরীক্ষায় বসবে এই ছাত্রী।

সংসারে অভাব থাকলেও পড়াশোনায় কোনওদিন ছেদ পড়েনি। এক বুক স্বপ্ন নিয়ে প্রতিকূলতার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন বনবস্তির এই মেয়ে। এই কন্যার সাফল্যের খবর পেয়ে বিশিষ্ট আইনজীবী দুলাল রায় সুমিলার উচ্চ শিক্ষার যাবতীয় দায়িত্ব নিয়েছেন। সুমিলার স্বপ্ন বড় হয়ে নার্স হওয়ার।

স্থানীয় বাসিন্দা সুভাষ মণ্ডল বলেন, "এই এলাকার বাসিন্দারা অর্থনৈতিক ভাবে দুর্বল। পাশাপাশি রাস্তাঘাট খারাপ। দিনরাত বন্যপ্রাণীদের আতঙ্ক। এইসব নানান সমস্যার কারণে প্রাথমিক শিক্ষার পর আর কেউ স্কুলে যায় না। তাই এখান থেকে কেউ উচ্চশিক্ষিত হয়নি। সুমিলা আমাদের গ্রাম থেকে প্রথম মাধ্যমিক পরীক্ষা দেবে।আমরা খুব খুশি।"

জেলার স্কুল শিক্ষা পরিদর্শক শ্যামল চন্দ্র রায় জানান, শিক্ষা দফতর এই সমস্ত  ছাত্র ছাত্রীদের পাশে আগেও ছিল আগামীতেও থাকবে। সুমিলা মাধ্যমিকে ভাল ফল করলে সেটা হবে বড় প্রাপ্তি। 


```