Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পরীক্ষার আগে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যমৃত্যু! হাসনাবাদে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত দেহ উদ্ধার

এই মৃত্যুর নেপথ্যে আত্মহত্যাই কি একমাত্র কারণ, না কি অন্য কোনও রহস্য রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে পরিবারের মধ্যেই।

পরীক্ষার আগে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যমৃত্যু! হাসনাবাদে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত দেহ উদ্ধার

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 14 January 2026 12:55

দ্য ওয়াল ব্যুরো: হাসনাবাদের বাইনারা গ্রামে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য (Mysterious death of higher secondary students before exam)। ঘরের দরজা ভেঙে এক কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার করলেন পরিবারের সদস্যেরা। তবে কী কারণে ওই পড়ুয়া এমন চরম সিদ্ধান্ত নিল, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। পড়াশোনার চাপ, না কি অন্য কোনও কারণ,  সব দিক খতিয়ে দেখছে পুলিশ।

মৃতার নাম রিনি ধারা। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে একাই ছিল রিনি। বাবা-মা ও পরিবারের অন্য সদস্যেরা সেই সময় প্রতিবেশীদের বাড়িতে গিয়েছিলেন। কিছুক্ষণ পরে ফিরে এসে তাঁরা দেখেন, বাড়ির মূল ফটক খোলা। কিন্তু রিনির ঘর ভিতর থেকে বন্ধ। বারবার ডাকাডাকি করেও কোনও সাড়াশব্দ মেলেনি। তখনই সন্দেহ দানা বাঁধে পরিবারের।

শেষ পর্যন্ত দরজা ভেঙে ঘরে ঢুকে তাঁরা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছে রিনির দেহ। তড়িঘড়ি তাঁকে নামিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

এই মৃত্যুর নেপথ্যে আত্মহত্যাই কি একমাত্র কারণ, না কি অন্য কোনও রহস্য রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে পরিবারের মধ্যেই। মৃতার বাবা রবীন্দ্রনাথ ধারা বলেন, ‘‘কেন আমার মেয়ে এমন করল, কিছুই বুঝতে পারছি না। সামনে উচ্চমাধ্যমিক পরীক্ষা ছিল ঠিকই, কিন্তু সেই নিয়ে ওকে খুব একটা চিন্তিত দেখাইনি। পড়াশোনাতেও ভাল ছিল।’’

রিনির অকালমৃত্যুতে শোকস্তব্ধ গোটা পরিবার ও এলাকা। হাসনাবাদ থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।


```