Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নবদ্বীপে সুকান্তর কনভয়ে হামলা, গুরুতর আহত ২, চড়ছে উত্তেজনার পারদ

নবদ্বীপে রাস পূর্ণিমার অনুষ্ঠানে হামলার মুখে বিজেপি নেতা ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কনভয়ের গাড়ি ভাঙচুর, গুরুতর আহত ২।

নবদ্বীপে সুকান্তর কনভয়ে হামলা, গুরুতর আহত ২, চড়ছে উত্তেজনার পারদ

সুকান্ত মজুমদার

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 5 November 2025 22:24

দ্য ওয়াল ব্যুরো: নবদ্বীপে রাস পূর্ণিমার গিয়ে হামলার মুখে পড়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা সুকান্ত মজুমদার। তাঁর কনভয়ে থাকা বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে এবং হামলায় দুইজন গুরুতর আহত হয়েছেন, যাঁদের মাথা ফেটে রক্ত বেরিয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি সরাসরি এই হামলার জন্য স্থানীয় তৃণমূল কংগ্রেস-কে দায়ী করেছেন।

সুকান্ত মজুমদার অভিযোগ করেন, তাঁর কনভয়ের পিছনে থাকা দুটি গাড়ি সামান্য পিছিয়ে পড়েছিল। আর ঠিক সেই সুযোগেই তৃণমূলের দুষ্কৃতীরা সংগঠিতভাবে হামলা চালায়। হামলার ঘটনায় তিনি স্থানীয় তৃণমূল নেতা সাহেব-এর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন।

এই ঘটনার জেরে সুকান্ত মজুমদার স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতি চরম হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যদি পুলিশ দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে বিজেপি নিজেরাই এই ঘটনার হিসেব বুঝে নেবে। 


```