Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মমতা-অভিষেকের বাড়িতে এনুমারেশন ফর্ম নিয়ে বিএলও!

বুধবার সকালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছন বিএলও। 

মমতা-অভিষেকের বাড়িতে এনুমারেশন ফর্ম নিয়ে বিএলও!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 6 November 2025 21:02

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এনুমারেশন ফর্ম নিয়ে পৌঁছে গেলেন বিএলও। বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ বিএলও আধিকারিক তাঁর কালীঘাটের বাড়িতে পৌঁছন। মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের জন্য মোট ১৭টি এনুমারেশন ফর্ম দেন বিএলও। 

সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর পরিবারের অন্যান্য সদস্যদের ঠিকানা এক হওয়াতে সেখানেই সব ফর্ম দিয়ে যান বিএলও। এদিন দ্য ওয়ালের তরফ থেকে ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মুখ্যমন্ত্রীর ভাইয়ের বউ কাজরী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'হ্যাঁ বিএলওরা এসেছিলেন। যেহেতু আমাদের সবাই বাড়ির ঠিকানা এক, তাই দিদির বাড়িতেই ফর্ম দিয়ে গেছেন।' 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফর্মের প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেন, 'বাড়ির ঠিকানা এক হওয়ায় অভিষেকের ফর্মও এখানেই দিয়ে গেছেন।'

সারা পশ্চিমবঙ্গে মঙ্গলবার থেকে শুরু হয়েছে সংক্ষিপ্ত সংশোধিত ভোটার তালিকা (এসআইআর) প্রক্রিয়া। সেই নিয়ম মেনেই এবার সরাসরি মুখ্যমন্ত্রীর বাড়িতেও পৌঁছলেন নির্বাচন কমিশনের আধিকারিক। বুঝবার মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে যান বুথ লেভেল অফিসার (বিএলও)।

জানা গিয়েছে, হরিশ মুখার্জি রোডের মিত্র ইনস্টিটিউশন ভোটকেন্দ্রের ৭৭ নম্বর বুথের দায়িত্বপ্রাপ্ত বিএলও অমিতকুমার রায় মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পরিবারের মোট ১৭ জন সদস্যের জন্য 'এনুমারেশন ফর্ম' তুলে দেন। ভোটার তালিকা সংশোধনের এই গুরুত্বপূর্ণ কাজটি এখন বাড়ি বাড়ি গিয়ে করছেন বিএলও-রা।

উল্লেখ্য, এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন গত মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই রাজপথে এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে সরব হয়েছেন। এসআইআর আতঙ্কে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তাঁরা দুজনেই তীব্র প্রতিবাদ জানালেও, নির্বাচন কমিশনের পদ্ধতিগত নিয়মকে কেউই অবজ্ঞা করেননি। 


```