Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

বিএলও-র জায়গায় তৃণমূল নেতা-স্বামী! ফর্ম বিলি কাণ্ডে উত্তাল দাসপুর, ভাইরাল ভিডিও

 রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) কাছে লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপি।

বিএলও-র জায়গায় তৃণমূল নেতা-স্বামী! ফর্ম বিলি কাণ্ডে উত্তাল দাসপুর, ভাইরাল ভিডিও

অভিযুক্ত বিএলও।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 5 November 2025 20:49

দ্য ওয়াল ব্যুরো: বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করবেন বুথ লেভেল অফিসার (BLO) — এমনই স্পষ্ট নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। কিন্তু সেই নিয়মকে বুড়ো আঙুল দেখানোর অভিযোগ পশ্চিম মেদিনীপুরের দাসপুরে(Daspur)! 

অভিযোগ, সেখানে বিএলও-র বদলে ফর্ম বিলি করছেন তাঁরই স্বামী—তৃণমূল নেতা (TMC leader) অসীম হাজরা। ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) কাছে লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপি।

অভিযোগ উঠেছে দাসপুর ২ নম্বর ব্লকের ১৬৯ নম্বর কেলেগোদা গ্রামের পূর্ব বুথের BLO ঋতুপর্ণা মানিক হাজরার বিরুদ্ধে। বিজেপির দাবি, ঋতুপর্ণার স্বামী, স্থানীয় তৃণমূল নেতা অসীম হাজরা নিজেই বাড়ি বাড়ি ঘুরে ভোটার এনুমারেশন ফর্ম বিলি করছেন। এমনকি সেই ঘটনার একটি ভিডিওও ভাইরাল হয়েছে, যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।

অভিযোগ পাওয়ার পর প্রশাসনের তরফে নড়াচড়া শুরু হয়েছে। দাসপুর ২ নম্বর ব্লকের বিডিও প্রবীর কুমার সিট ও ইআরও অতনু দাস জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট BLO-কে শোকজ করা হয়েছে।

অন্যদিকে, বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সহ সভাপতি অমূল্য মাইতি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর বক্তব্য, “দাসপুরের ওই BLO নিজে ফর্ম বিলি না করে তাঁর স্বামী তৃণমূল নেতা অসীম হাজরাকে দিয়ে ফর্ম বিলি করাচ্ছেন। সেই ভিডিও-সহ আমরা সিইও-র কাছে অভিযোগ জানিয়েছি। পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির নির্বাচন সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত নেতাদেরও জানিয়েছি।”

তবে অভিযুক্ত BLO ঋতুপর্ণা মানিক হাজরার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে সাড়া দেননি। অন্যদিকে, তৃণমূল নেতা অজিত মাইতি বলেন, “বিজেপি অভিযোগ পার্টি। অভিযোগ করবে। তবে আমাদের দল কোনও বিএলও-কে ঠিক করে না। যদি কেউ নিয়ম ভঙ্গ করে থাকেন, সেটা প্রশাসন দেখবে। আমাদের দলের সঙ্গে এই ঘটনার কোনও যোগ নেই।”


```