Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

SIR: রাজ্যজুড়ে সক্রিয় হচ্ছে তৃণমূলের আইনজীবী সেল! পুর্ব মেদিনীপুর ও উত্তরবঙ্গে বিশেষ জোর

দলীয় সূত্রে খবর, প্রতিটি জেলার সভায় স্থানীয় আইনজীবীরা অংশ নেবেন এবং সাধারণ মানুষকে বোঝাবেন— কীভাবে কমিশনের ‘অপব্যবহার’-এর বিরুদ্ধে আইনি প্রতিরোধ গড়ে তোলা যায়।

SIR: রাজ্যজুড়ে সক্রিয় হচ্ছে তৃণমূলের আইনজীবী সেল! পুর্ব মেদিনীপুর ও উত্তরবঙ্গে বিশেষ জোর

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 5 November 2025 13:08

দ্য ওয়াল ব্যুরো: এসআইআরের (SIR) নামে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে, বিজেপি এবং কমিশনের বিরুদ্ধে এই অভিযোগকে সামনে রেখে মঙ্গলবার কলকাতা শহরে প্রতিবাদ মিছিল করেছে তৃণমূল (TMC)। নেতৃত্বে ছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার বিজেপির 'এজেন্সি সন্ত্রাস'এর বিরুদ্ধে আইনি পাল্টা জবাব দিতে আরও সক্রিয় হচ্ছে তৃণমূল কংগ্রেস। 

রাজ্য জুড়ে জনসংযোগ বাড়াতে এবং দলীয় কর্মীদের আইনি সহায়তা নিশ্চিত করতে আগামী ১১ থেকে ২০ নভেম্বর পর্যন্ত রাজ্যের প্রতিটি জেলায় জনসভা করবে তৃণমূলের লিগ্যাল সেল (TMC lawyer Cell)। এই কর্মসূচির সূচনা হবে ১১ নভেম্বর কলকাতার ডোরিনা ক্রসিংয়ে, বিকেল তিনটেতে। নেতৃত্ব দেবেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

তৃণমূল নেতৃত্বের বক্তব্য, বিজেপি সরকার কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করে দলীয় কর্মীদের উপর চাপ সৃষ্টি করছে, বিশেষ করে পুর্ব মেদিনীপুর ও উত্তরবঙ্গের একাধিক এলাকায় (Purba Medinipur , North Bengal)। তাই এবার জনগণের কাছে পৌঁছে “আইনের পথে অন্যায়ের বিরুদ্ধে লড়াই” বার্তা দিতে চায় শাসক দল।

দলীয় সূত্রে খবর, প্রতিটি জেলার সভায় স্থানীয় আইনজীবীরা অংশ নেবেন এবং সাধারণ মানুষকে বোঝাবেন— কীভাবে কমিশনের ‘অপব্যবহার’-এর বিরুদ্ধে আইনি প্রতিরোধ গড়ে তোলা যায়।

তৃণমূলের সর্বভারতীয়  সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি স্পষ্ট বার্তা দিয়েছিলেন, “বিজেপির ষড়যন্ত্রের মুখে ভয় না পেয়ে কাজ করুন। আইনি সহায়তার দায়িত্ব নেবে দল।”

এই নির্দেশের পরই তৃণমূলের আইনজীবী সেল দ্রুত রাজ্যব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। পার্টির অভ্যন্তরে অনেকে মনে করছেন, এই কর্মসূচি কেবলমাত্র আইন নয়, রাজনৈতিক বার্তাও বহন করছে— ভোটের আগে সংগঠনকে নতুনভাবে চাঙা করতে চায় দল।

১১ নভেম্বর কলকাতার কেন্দ্রবিন্দু ডোরিনা ক্রসিংয়ে প্রথম সভা হবে। ব্যারিকেড পেরিয়ে রাজপথে নামবে তৃণমূলের লিগ্যাল সেল, সঙ্গে থাকবেন শতাধিক আইনজীবী ও কর্মী। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, “এটি কেবল প্রতিবাদের মঞ্চ নয়, সাধারণ মানুষকে আইন সম্পর্কে সচেতন করার উদ্যোগও।”

বিশেষ গুরুত্ব পাচ্ছে পুর্ব মেদিনীপুর—যেখানে বিজেপির সাংগঠনিক প্রভাব এখনও শক্তিশালী। দলীয় সূত্রে খবর, কাঁথি, তমলুক ও নন্দীগ্রাম এলাকায় বড়সড় সভার পরিকল্পনা চলছে। পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারেও একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে।

রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের এই কর্মসূচি আসলে বিজেপির বিরুদ্ধে পাল্টা চাপ তৈরির কৌশল। আইনি কাঠামোকে সামনে রেখে দল এবার সরাসরি জনমুখী পথে নেমে পড়ছে।

তৃণমূলের এক শীর্ষ নেতা বলেন, “বিজেপি ভয় দেখাতে চায়, আমরা আইন দিয়ে জবাব দেব। এবার রাস্তায় নামবে লিগ্যাল সেল।”


```