রবিবার শ্রী গুরু সিং সভার (কলকাতা) অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, প্রিজন ভ্যান থেকেই একজোড়া হাওয়াই চপ্পলের কাটআউট বাইরে জমায়েতের দিকে ছুড়ে দেন।

গ্রাফিক্স- দ্য ওয়াল
শেষ আপডেট: 15 June 2025 18:44
দ্য ওয়াল ব্যুরো: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পর এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। শিখ সম্প্রদায়কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে বিপাকে কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী। তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে শিখ সংগঠন। শীঘ্রই ক্ষমা চাইতে হবে সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar), নাহলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।
রবিবার শ্রী গুরু সিং সভার (কলকাতা) অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, প্রিজন ভ্যান থেকেই একজোড়া হাওয়াই চপ্পলের কাটআউট বাইরে জমায়েতের দিকে ছুড়ে দেন। যেটি 'শিখ' সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এক ব্যক্তির গায়ে লাগে। এরপরই সুকান্ত মজুমদারের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে শিখ সংগঠন।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁরা জানান, "যখন শুভেন্দু অধিকারী এক শিখ অফিসারকে 'খলিস্তানি' বলেছিলেন, তখন আমরা টানা ৩৬ দিন ধরে প্রতিবাদ করেছি। এবার সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) যদি ক্ষমা না চান, তাহলে আমরা আরও বৃহৎ আন্দোলন শুরু করব।" এদিন আসানসোল, পুরুলিয়া-সহ বিভিন্ন গুরুদ্বারার শিখ সদস্যরা সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছর শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে একটি প্রতিনিধি দল সন্দেশখালি (Sandeshkhali) যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়ে। সেই দলে ছিলেন আইপিএস অফিসার যশপ্রীত সিং। তিনি ছিলেন শিখ সম্প্রদায়ের একজন। অভিযোগ, তাঁকে দেখেই বিরোধী দলনেতা খলিস্তানি বলে গর্জে ওঠেন। এরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছিল। এবার সুকান্ত মজুমদারকে নিয়েও কার্যত একই বিতর্ক ছড়াল।