রোববার মহারাষ্ট্রের পুণের কাছে ইন্দ্রায়ণী নদীর উপর ভেঙে পড়েছে একটি সেতু! দুপুরে ওই দুর্ঘটনার সময় সেতু থেকে প্রায় ২০ জন নদীতে পড়ে যান।
.jpeg.webp)
দুঃখপ্রকাশ মমতা-অভিষেকের
শেষ আপডেট: 15 June 2025 18:58
দ্য ওয়াল ব্যুরো: রোববার মহারাষ্ট্রের পুণের (Pune Bridge Collapse) কাছে ইন্দ্রায়ণী নদীর উপর ভেঙে পড়েছে একটি সেতু! দুপুরে ওই দুর্ঘটনার সময় সেতু থেকে প্রায় ২০ জন নদীতে পড়ে যান। পুলিশ জানিয়েছে ৫-৬ জনকে উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬। এই ঘটনায় রীতিমতো চমকে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, নানাবিধ দুর্ঘটনার ধাক্কায় বিপর্যস্ত দেশের পরিবহণ ব্যবস্থা—রেল, বিমান, এবার সড়কও। আজ, পুণের কাছে ইন্দ্রায়ণী নদীর উপর একটি সেতু ভেঙে পড়ার ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ। প্রাথমিকভাবে যা খবর, তাতে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই সংবাদমাধ্যমে একাধিক মৃত্যুর খবর এসেছে। অনেকে এখনও নিখোঁজ।
তিনি লেখেন, এই ভয়াবহ দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি রইল আমার গভীর সমবেদনা। যাঁরা এখনও নিখোঁজ, তাঁদের জীবনপ্রার্থনা করছি। সাম্প্রতিক সময়ে একের পর এক ভয়াবহ দুর্ঘটনা যেন দেশের পরিবহণ পরিকাঠামোর গভীর দুর্বলতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপ নেওয়া জরুরি—নইলে এরকম মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি আটকানো যাবে না।
Stunned and shocked by the series of disasters in recent times in railways, civil aviation, and now on roadways too.
Today's bridge collapse on the Indrayani river near Pune is feared to be having most tragic implications. Media have already been talking of several deaths in the…— Mamata Banerjee (@MamataOfficial) June 15, 2025
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee) ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তিনি লিখেছেন, "সেতু ভেঙে পড়ার মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই ঘটনায় যে সব পর্যটক নিখোঁজ বা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা। আমি প্রশাসনকে অনুরোধ করছি যাতে দ্রুত উদ্ধারকাজ চালিয়ে যাওয়া হয় এবং সমস্ত রকম সাহায্য দেওয়া হয়। নিখোঁজদের সুস্থভাবে ফিরে আসা ও এই ভয়ঙ্কর ক্ষতির সঙ্গে যাঁরা লড়ছেন, তাঁদের শক্তি ও ধৈর্যের জন্য প্রার্থনা করি।"
Deeply distressed by the tragic bridge collapse over the Indrayani River near Pune. The news that several tourists are feared to have drowned is heartbreaking. My sincere condolences to the bereaved families in this hour of grief.
I urge the authorities to expedite rescue…— Abhishek Banerjee (@abhishekaitc) June 15, 2025
সেতু ভেঙে পড়ার ঘটনায় বিজেপিকে বিঁধতে ছাড়েননি কুণাল ঘোষও। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে বলেন, মহেশতলায় যখন ব্রিজ ভেঙে পড়েছিল, তখন তো বড় বড় কথা বলেছিলেন। এখন পুণেতে ব্রিজ ভেঙে পড়ার দায় কে নেবে?"
পুণের পিম্পরি-চিঞ্চওয়াড় থানা এলাকার কুন্দমালা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। ইন্দ্রায়ণী নদীর কাছে এই পুরনো সেতুটি পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা। সপ্তাহ শেষের ছুটিতে নদীর ধারে এবং পুরনো সেতুর উপর অনেক পর্যটকই ভিড় করেন। রবিবারও পর্যটকদের ভিড় ছিল সেতু এবং আশপাশের এলাকায়। দুর্ঘটনায় যাঁরা তলিয়ে গিয়েছেন, তাঁদের বেশির ভাগই পর্যটক বলেই আশঙ্কা করা হচ্ছে।