Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

নিয়োগ দুর্নীতি মামলায় এবার জামিন কালীঘাটের কাকুর, তবে এখনই জেলমুক্তি নয়

সিবিআইয়ের মামলাতেও নাম রয়েছে কালীঘাটের কাকুর।

 নিয়োগ দুর্নীতি মামলায় এবার জামিন কালীঘাটের কাকুর, তবে এখনই জেলমুক্তি নয়

সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু।

শেষ আপডেট: 6 December 2024 11:34

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলা থেকে জামিনে মুক্তি পেলেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ এই জামিন মঞ্জুর করেছেন।

তবে সুজয়কৃষ্ণর এখনই জেল মুক্তি ঘটছে না। কারণ, সিবিআইয়ের মামলাতেও নাম রয়েছে কালীঘাটের কাকুর। প্রেসিডেন্সি জেলে রয়েছেন সুজয়কৃষ্ণ। ইতিমধ্যে তাঁকে জেরা করতে চেয়ে নিম্ন আদালতে চার চার বার আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

সূত্রের খবর অসুস্থতার কারণ দেখিয়ে চারবারই হাজিরা এড়ানোয় এদিন নিম্ন আদালতে সিবিআইয়ের তরফে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করার আবেদন জানানো হয়েছে। আদালত, ওই আবেদন মঞ্জুর করেছে বলে খবর। ৯ ডিসেম্বর কালীঘাটের কাকুকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছে। 

আইনজ্ঞদের অনেকের মতে, স্বভাবতই ইডি মামলায় জামিনে মুক্তি পেলেও এখনই কালীঘাটের কাকুর জেল মুক্তির সম্ভাবনা নেই।

নিয়োগ দুর্নীতি মামলায় গত বছরের ৩০ মে সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করে ইডি। এরপর থেকে বারেবারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। দীর্ঘদিন ভর্তি ছিলেন এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে। নিয়োগ দুর্নীতির জট খুলতে তাঁর ফোন থেকে উদ্ধার হওয়া একাধিক ভয়েজ ক্লিপিং এর সঙ্গে সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে চান তদন্তকারীরা। সেজন্য আদালতে আবেদন জানান তাঁরা। পরবর্তীতে হাইকোর্ট থেকে অনুমতি মিললেও এসএসকেএমের তরফে জানানো হয়, কালীঘাটের কাকুর শারীরিক অবস্থা ঠিক না হওয়া পর্যন্ত এই ধরনের পরীক্ষা করা যাবে না।

দীর্ঘ টানাপড়েনের পর অবশেষে গত ৪ জানুয়ারি জোকা ইএসআই হাসপাতালে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের ‘ভয়েস স্যাম্পেল টেস্ট’ হয়। তাঁর গলার স্বর ডিজিটালি রেকর্ড করে রেখে দেখা হয় ফোনে কথোপকথনের যে অডিও সামনে এসেছে সেই গলা আর কাকুর গলা এক কিনা। 

ইডির ওই মামলায় এদিন জামিন পেয়েছেন সুজয়কৃষ্ণ। তবে ইডির পর পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই যেভাবে গ্রেফতার করেছে, একইভাবে সুজয়কৃষ্ণকেও যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করে তাহলে এখনই তাঁর জেলমুক্তি ঘটবে না বলেই মনে করা হচ্ছে।

এদিন জামিনের শর্ত হিসেবে আদালত জানিয়েছে, স্থানীয় থানায় পাসপোর্ট জমা রাখতে হবে, এলাকা ছাড়তে পারবেন না, 
নিম্ন আদালতে শুনানির দিন হাজির থাকতে হবে, কোন নথি বিকৃত করতে পারবেন না এবং নিম্ন আদালতের অনুমতি ছাড়া ফোন নম্বর বদল করতে পারবেন না।


```