Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সারদা কাণ্ডে বড় রায়: তিন মামলায় বেকসুর খালাস সুদীপ্ত-দেবযানী, তবু জেলেই থাকতে হবে

২০১৩ সালে দায়ের হওয়া সারদা সংক্রান্ত তিনটি মামলায় এ দিন আদালত তাঁদের বেকসুর খালাস করে দিল আদালত। 

সারদা কাণ্ডে বড় রায়: তিন মামলায় বেকসুর খালাস সুদীপ্ত-দেবযানী, তবু জেলেই থাকতে হবে

সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 19 August 2025 13:43

দ্য ওয়াল ব্যুরো: সারদা চিটফান্ড কেলেঙ্কারির (Saradha Scam) মূল দুই অভিযুক্ত সুদীপ্ত সেন (Sudipta Sen) ও দেবযানী মুখোপাধ্যায়ের জীবনে মঙ্গলবার এল বড় স্বস্তির দিন। ২০১৩ সালে দায়ের হওয়া সারদা সংক্রান্ত তিনটি মামলায় এ দিন আদালত তাঁদের বেকসুর খালাস করে দিল। 

কলকাতার হেয়ার স্ট্রিট থানার তিনটি মামলায় মঙ্গলবার রায় দেন ১১ নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তবে এত বড় রায় পেলেও এখনই মুক্তি মিলছে না তাঁদের, জেল হেফাজতেই থাকতে হচ্ছে আরও কিছু মামলার কারণে।

আদালত সূত্রের খবর, সরকার পক্ষের হয়ে ৫০ জন সাক্ষী তালিকাভুক্ত থাকলেও হাজির করা গিয়েছিল মাত্র ১৫ জনকে। তাঁদের বয়ানে প্রতারণা কিংবা জালিয়াতির কোনও সুস্পষ্ট প্রমাণ মেলেনি বলে জানায় আদালত। এই কারণেই খালাস পান সুদীপ্ত ও দেবযানী।

তবে স্বস্তির রায় পেলেও আপাতত জেলের বাইরে আসার কোনও সম্ভাবনা নেই। রাজ্য সরকারের দায়ের করা মোট ২৫০টি মামলার মধ্যে এখনও পর্যন্ত মাত্র ২১৪টি মামলায় জামিন মিলেছে। বাকি মামলাগুলিতে জামিন না থাকায় দু’জনকে জেলেই থাকতে হচ্ছে।

এই মুহূর্তে দেবযানী রয়েছেন দমদম সেন্ট্রাল জেলে, আর সুদীপ্ত রয়েছেন প্রেসিডেন্সি জেলে। সারদা মামলায় এই প্রথম কোনও রায় দিল আদালত, যা ভবিষ্যতের অন্যান্য মামলাগুলিতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আইনজ্ঞরা।


```