Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

'সাদামাটা' জীবনযাত্রা নিয়ে নজিরবিহীন ট্রোলিং-এর শিকার সুধা মূর্তি, কী বলেছিলেন তিনি

দ্য ওয়াল ব্যুরো: ভারতের অন্যতম ধনী ব্যক্তিদের তালিকায় নাম রয়েছে তাঁর। তবুও, তিনি নাকি মাটির মানুষ। বিপুল টাকার মালকিন হওয়া সত্ত্বেও আর পাঁচজন সাধারণ মধ্যবিত্তের মতো জীবন যাপনের জন্য বরাবরই মানুষের শ্রদ্ধার পাত্রী ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়

'সাদামাটা' জীবনযাত্রা নিয়ে নজিরবিহীন ট্রোলিং-এর শিকার সুধা মূর্তি, কী বলেছিলেন তিনি

শেষ আপডেট: 19 May 2023 15:10

দ্য ওয়াল ব্যুরো: ভারতের অন্যতম ধনী ব্যক্তিদের তালিকায় নাম রয়েছে তাঁর। তবুও, তিনি নাকি মাটির মানুষ। বিপুল টাকার মালকিন হওয়া সত্ত্বেও আর পাঁচজন সাধারণ মধ্যবিত্তের মতো জীবন যাপনের জন্য বরাবরই মানুষের শ্রদ্ধার পাত্রী ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণ মুক্তির স্ত্রী সুধা মূর্তি। তবে এই সারল্য এবং ছিমছাম জীবনযাত্রার কারণেই নেটিজেনদের ট্রোলিংয়ের শিকার হচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর শাশুড়ি (Sudha Murthy trolled)।

সম্প্রতি জনপ্রিয় কমেডি শো 'দ্য কপিল শর্মা শো-তে এসেছিলেন সুধা। সেখানেই তিনি ছাপোষা জীবন যাপনের কারণে বিভিন্ন অদ্ভুত ঘটনার সম্মুখীন হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেন। সুধা জানান, লন্ডনে যখন একটি ফর্মে নিজের ঠিকানা ১০, ডাউনিং স্ট্রিট (ব্রিটেনের প্রধানমন্ত্রীর ঋষি সুনকের বাসভবন) (10 Downing Street) লিখেছিলেন, তখন হতবাক হয়ে গিয়েছিলেন ইমিগ্রেশন অফিসার। সুধাকে তিনি জিজ্ঞেস করেছিলেন, 'আপনি কি মজা করছেন?' আসলে সুধার পোশাক, এবং 'ডাউন-টু-আর্থ' ব্যবহার দেখে ওই আধিকারিক কল্পনাও করতে পারেননি, সুধা আসলে কে।

কপিল শর্মা শো-তে এই ধরনের আরও একাধিক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন সুধা মূর্তি। একবার নাকি লন্ডনের হিথরো বিমানবন্দরে দুই মহিলা তাঁকে ব্যঙ্গ করে 'বেহেনজি' বলে ডেকেছিলেন। 'সালোয়ার কামিজ পরে হাতে বিজনেস ক্লাসের টিকিট নিয়ে আমি লাইনে দাঁড়িয়ে ছিলাম। সেই সময় দুজন সহযাত্রী আমাকে 'বেহেনজি' বলে ডাকেন, কারণ আমি সালোয়ার কামিজ পরেছিলাম। ওদের ধারণা, কেউ শাড়ি কিংবা সালোয়ার কামিজ পড়লেই সে বেহেনজি কিংবা দিদি হয়ে যায়,' জানিয়েছেন সুধা।

যে সাধারণ জীবনযাত্রার জন্য অনেকের কাছে সম্ভ্রমের পাত্রী ছিলেন সুধা, সেই ছিমছাম জীবনযাপনের জন্যই সেদিনের পর থেকে নেটিজেনদের ঠাট্টা-ট্রোলিংয়ের শিকার হচ্ছেন নারায়ণ-ঘরণী। সোশ্যাল মিডিয়া ব্যাঙ্গাত্মক মিম এবং পোস্টে ভরে উঠেছে।

'সুধা মূর্তি কি এখনও বেঙ্গালুরুতে থাকেন নাকি তিনি 'সিম্পলি-সিটি'তে চলে গেছেন?' প্রশ্ন একজনের।

অন্য একজনের খোঁচা, 'আমাদের দেশে ধনীতম ব্যক্তিদের মধ্যে একজন হওয়ার পরেও সুধা মূর্তি প্রশ্বাসের সঙ্গে অক্সিজেন গ্রহণ করেন। সিম্পলিসিটি প্রো-ম্যাক্স।'

তবে নেটিজেনদের অনেকেই ট্রোলারদের বিপক্ষে গিয়ে সুধার পাশে দাঁড়িয়েছেন। তাঁদের বক্তব্য, প্রত্যেক মানুষেরই জীবনকে নিজের মতো করে দেখার অধিকার রয়েছে। সুধা মূর্তির মতো বিত্তশালী এবং ক্ষমতাশালী একজন মানুষ যদি সাধারণ মানুষের মতো জীবনযাপন বেছে নেন, তাহলে তা নিয়ে বিদ্রূপ করা অন্যায় বলেই তাঁদের অভিমত।

প্রসঙ্গত, ইনফোসিস প্রতিষ্ঠাতার স্ত্রীর এই সাদামাটাভাবে জীবন কাটানো যে শুধুই কথার কথা নয়, বরং তা অক্ষরে অক্ষরে সত্যি তার প্রমাণ মিলেছে আগেও। এর আগে পোঙ্গল উৎসবের সময় পদ্মশ্রী এবং পদ্মভূষণপ্রাপ্ত সুধাকে দেখা গিয়েছিল, কেরলের তিরুঅনন্তপুরমের আট্টুকাল ভগবতী মন্দিরের মেঝেতে বসে ভোগ রান্না করছেন তিনি। সাদা শাড়ি, কালো ব্লাউজ, মুখে অমলিন হাসি-সুধার সেই রান্নার ছবি প্রশংসা কুড়িয়েছিল নেটিজেনদের।

হাসিমুখে মেঝেতে বসে ভোগ রান্না করছেন পদ্মভূষণপ্রাপ্ত এই মহিলা, ছবি ভাইরাল! চেনেন এঁকে?


```