
শেষ আপডেট: 6 May 2023 14:44
দ্য ওয়াল ব্যুরো: চলতি আইপিএলের (IPL 2023) ফর্মের তুঙ্গে রয়েছেন। টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপিয়ে তাঁর ব্যাটিং ফর্ম দেখার মতো। শুভমন গিল (Subhman Gill), সেই ধারাবাহিকতা আইপিএলে (Indian Premiere league) বজায় রেখেছেন গুজরাত টাইটনসের হয়েও। প্রায় প্রতি ম্যাচেই রান আসছে তাঁর ব্যাট থেকে। শুধু তাই নয়, শুভমনের ফিটনেস যথেষ্ট নজরকাড়া। তার সুবাদেই এবার বিখ্যাত ফিটনেস-স্মার্টওয়াচ ব্র্যান্ড BeatXP-র সঙ্গে জুড়ে গেলেন শুভমন।
ফিটনেস সম্পর্কে ওয়াকিবহাল মানুষদের পছন্দের তালিকায় প্রথম দিকে থাকে BeatXP-র স্মার্টওয়াচ। তাদের সঙ্গেই এবার গাঁটছড়া বাঁধল শুভমন। কেন এই তরুণ ক্রিকেটারকে মুখ করল BeatXP? কোম্পানির তরফে জানানো হয়েছে, '২০২৩ সালের মধ্যে শীর্ষ পাঁচটি স্মার্টওয়াচ ব্র্যান্ডের মধ্যে একটি হয়ে ওঠাই লক্ষ্য BeatXP-র। আর শুভমনের ফিটনেস সেই লক্ষ্যকে আরও এগিয়ে নিয়ে যাবে। তাঁর ব্যক্তিগত ফিটনেস এই ব্র্যান্ডের জন্য আদর্শ।'
এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে কী বলছেন শুভমন? গুজরাতের এই ক্রিকেটার জানান, 'আমি এই পার্টনারশিপ নিয়ে খুবই উচ্ছ্বসিত। একজন ক্রীড়াবিদ হিসেবে, আমি ফিট থাকার গুরুত্ব বুঝতে পারি। BeatXP-এর স্মার্টওয়াচগুলি এই ক্ষেত্রে নিখুঁত গ্যাজেট। মানুষ তাঁদের ফিটনেসের লক্ষ্যপূরণ করতে পারেন। আমি ব্র্যান্ডের সঙ্গে কাজ করার এবং দেশের যুবকদের মধ্যে ফিটনেসের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করার জন্য মুখিয়ে আছি।'
beatXP-এর সঙ্গে শুভমনের এই পার্টনারশিপ সম্পর্কে কোম্পানির ব্যবসায়িক পরিচালক আশিস ধুওয়ান বলেছেন, 'আমরা শুভমনের সঙ্গে যুক্ত হতে পারে উচ্ছ্বসিত। আমরা বিশ্বাস করি যে ফিটনেসের প্রতি তাঁর প্রতিশ্রুতি অতুলনীয়। তিনি তাঁর পারফরম্যান্সের জন্য পরিচিত। সেটাই কাজে লাগবে আমাদের ব্র্যান্ডের প্রচারে।'
ধোনির চেন্নাই এক্সপ্রেসে লাইনচ্যুত রোহিতের মুম্বই, শূন্যের নজির হিটম্যানের