শনিবার এক ভিডিও সামনে আসে যেখানে দেখা যায়, এসএফআই-এর কিছু সদস্য তাঁকে কলেজের সামনে থেকেই পাকড়াও করেছেন। তাঁরা বলছেন, 'আমরা কিছু করব না, শুধু পুলিশের কাছে নিয়ে যাচ্ছি।' মানসিক অসুস্থতা থাকলে চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও জানান তাঁরা।
.jpg.webp)
ভাইরাল ভিডিও
শেষ আপডেট: 12 July 2025 22:06
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় একাধিক মহিলার উদ্দেশে অশালীন মন্তব্য, রাজনৈতিক নেত্রীদের ছবি পোস্ট করে কুরুচিকর ভাষা, বারবার হুমকি- এইসব অভিযোগেই অবশেষে পুলিশের হাতে তুলে দেওয়া হল অধ্যাপক রাজদীপ মাইতিকে (Rajdeep Maity)। জানা গিয়েছে, শনিবার কয়েকজন এসএফআই ছাত্ররাই তাঁকে কলেজের সামনে থেকে ধরে নিয়ে গিয়ে সোজা তুলে দেন আমহার্স্ট স্ট্রিট থানায়। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে (ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল)।
সূর্য সেন স্ট্রিটের সিটি কলেজের (City College) গণিত বিভাগের অধ্যাপক রাজদীপ মাইতির বিরুদ্ধে বেশ কিছু দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় মহিলাদের অপমান করার অভিযোগ উঠছিল। অভিযোগ, মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee), দীপ্সিতা ধর (Dipita Dhar), ঐশী ঘোষের (Aishi Ghosh) মতো বাম মহিলা নেত্রীদের ছবি পোস্ট করে আপত্তিকর মন্তব্য করতেন তিনি। শুধু রাজনৈতিক কর্মী নন, এক গবেষক অদ্রিজা রাহাকেও একাধিকবার হুমকি দিয়েছেন বলে অভিযোগ।
সিটি কলেজের সেই অধ্যাপক রাজদীপ মাইতিকে আজকে বুঝিয়ে দিয়েছে জনগণ। সোস্যাল মিডিয়ায় বাম মহিলা কর্মীদের খুন, ধর্ষনের হুমকি দেওয়া এর কাজ ছিল। @KolkataPolice কে জানিয়েও লাভ হয়নি। পুলিশের চটি চাটার বিরুদ্ধে সঠিক পদক্ষেপ॥
মনটা গার্ডেন গার্ডেন হয়ে গেল॥ pic.twitter.com/ccDbYnKvZo— D Ghosh (@deeghosh) July 12, 2025
বাম ছাত্র সংগঠন সূত্রে জানা গিয়েছে, রাজদীপের বিরুদ্ধে বহুবার থানায় অভিযোগ জানানো হলেও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁর ফেসবুক প্রোফাইল দেখে তাঁকে শাসকদল ঘনিষ্ঠ এবং ওয়েবকুপার সদস্য বলেই মনে করা হয়। এই নিয়েও বিতর্ক দানা বাঁধে। রাজদীপ মাইতির দাবি ছিল, তাঁর ফেসবুক পেজের পাসওয়ার্ড একাধিকজনের কাছে রয়েছে। সব পোস্ট তিনি নিজে দেখেন না।
শনিবার এক ভিডিও সামনে আসে যেখানে দেখা যায়, এসএফআই-এর কিছু সদস্য তাঁকে কলেজের সামনে থেকেই পাকড়াও করেছেন। তাঁরা বলছেন, 'আমরা কিছু করব না, শুধু পুলিশের কাছে নিয়ে যাচ্ছি।' মানসিক অসুস্থতা থাকলে চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও জানান তাঁরা।
সম্প্রতি অধ্যাপকের শাস্তির দাবিতে কলেজ চত্বরে বিক্ষোভে শামিল হয়েছিলেন এসএফআই কর্মীরা। এমনকি এই অধ্যাপকের একাধিক অনলাইন কার্যকলাপ নিয়ে হাইকোর্টও উদ্বেগ প্রকাশ করেছিল বলে জানা গেছে।
ঘটনার পর থেকে রাজদীপ মাইতির ফেসবুক প্রোফাইল আর দেখা যাচ্ছে না। তবে ছাত্রদের সরাসরি পদক্ষেপের ফলে অবশেষে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলেই খবর। এই ঘটনা কলেজ চত্বরে উত্তেজনা ছড়ালেও, অনেকেই বলছেন, দীর্ঘ সময় ধরেই তাঁর আচরণ সহ্য করা হচ্ছিল, তারই প্রতিক্রিয়া দেখা গেল আজ।