Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

স্কুলের মধ্যে সাপের ছোবল পড়ুয়াকে, ভর্তি করা হল হাসপাতালে

স্কুলের মাঠে খেলার সময় সাপের ছোবল খেল বছর আটেকের স্কুল ছাত্র। ভায়ড়া গদাধর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে ওই ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্কুলের মধ্যে সাপের ছোবল পড়ুয়াকে, ভর্তি করা হল হাসপাতালে

শেষ আপডেট: 2 August 2025 17:44

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: স্কুলের মাঠে খেলার সময় সাপের ছোবল খেল বছর আটেকের স্কুল ছাত্র। ভায়ড়া গদাধর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে ওই ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছ, এদিন ক্লাসের পর স্কুলের মাঠে খেলা করছিল ওই ছাত্র। হঠাৎই তাকে সাপে ছোবল দেয়। সহপাঠীরা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জানালে তড়িঘড়ি তাঁরা ওই ছাত্রকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। খবর পেয়ে ছাত্রের পরিবারের লোকজন পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে চলে আসেন। সেখানেই তার চিকিৎসা চলছে।

পান্ডুয়া ব্লক স্বাস্থ্য আধিকারিক শেখ মঞ্জুর আলম জানান, আপাতত পান্ডুয়া হাসপাতালে ছাত্রের চিকিৎসা চলছে। সমস্ত রকম পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে। ওই ছাত্রর দাদু জুহিলাল মুর্মু  বলেন, "সকালে বাচ্চাটি প্রতিদিনের মতো স্কুলে গিয়েছিল। হঠাৎ বাচ্চাটিকে সাপে ছোবল দেয়।" 

গ্রামবাসীদের অভিযোগ, স্কুল নিয়মিত পরিষ্কার করা হয় না। সীমানা প্রাচীরের ভেতরে জঙ্গলে ভর্তি। বর্ষার জল জমে থাকে। সাপের উপদ্রব রয়েছে। প্রধান শিক্ষক সৌরভ বিশ্বাস এবং পরিচালন কমিটির সভাপতি কৃপাসিন্ধু ঘোষ পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে আসলেও এ প্রসঙ্গে কোন মন্তব্য করতে চাননি। হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সন শিল্পা নন্দী বলেন, "বাচ্চাটি খেলা করছিল। বাচ্চার বক্তব্য, তাকে সাপে ছোবল দিয়েছে। স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানেই সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বাচ্চাটি এখন সুস্থ রয়েছে।"


```