২৯ অগস্ট জাতীয় ক্রীড়া দিবস এবং ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে বিশেষ প্রবেশাধিকার পাবেন দেশের ক্রীড়াবিদ, খেলোয়াড় ও শিক্ষকরা। তাঁদের অবদানের স্বীকৃতিস্বরূপ এই বিশেষ সুযোগ।

ফাইল ছবি
শেষ আপডেট: 2 August 2025 17:22
দ্য ওয়াল ব্যুরো: আবারও জন সাধারণের জন্য খুলে যাচ্ছে রাষ্ট্রপতি ভবনের অন্দরের অমৃত উদ্যান। আগামী ১৬ অগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত খোলা থাকবে উদ্যানটি। শনিবার রাষ্ট্রপতি ভবনের দফতর থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের জন্য ফের পরিদর্শনের সুযোগ মিলবে।
পরিদর্শনের সময়সূচি ও প্রবেশ সংক্রান্ত তথ্য-
সোমবার বন্ধ থাকবে রক্ষণাবেক্ষণের জন্য
প্রবেশমূল্য: কোনও টাকা এক্ষেত্রে লাগবে না
অনলাইন বুকিং: visit.rashtrapatibhavan.gov.in
ওয়াক-ইন: গেটের বাইরে থাকবে সেলফ-সার্ভিস কিয়স্ক
এ বছর অমৃত উদ্যানে সংযোজিত হয়েছে এক অভিনব প্রাকৃতিক সৌন্দর্য,‘বাবলিং ব্রুক’। ছোট ছোট ঝরনা, স্টেপিং স্টোনস, ফোয়ারা ও পুকুর-সহ এক অপূর্ব জলধারা এবার দর্শনার্থীদের অভিজ্ঞতায় এনে দেবে প্রকৃতির মৃদু সুর।
আর কী কী থাকছে?
কী কী নিয়ে প্রবেশ করা যাবে?
২৯ অগস্ট জাতীয় ক্রীড়া দিবস এবং ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে বিশেষ প্রবেশাধিকার পাবেন দেশের ক্রীড়াবিদ, খেলোয়াড় ও শিক্ষকরা। তাঁদের অবদানের স্বীকৃতিস্বরূপ এই বিশেষ সুযোগ।
এক মাসব্যাপী এই সময়কালে অমৃত উদ্যানের শান্তিপূর্ণ সৌন্দর্য, পরিশীলিত নকশা দর্শকদের মুগ্ধ করবেই। আপনি যদি প্রকৃতিপ্রেমী হন, নতুন কিছু শিখতে আগ্রহী বা নিছক কিছু সময় প্রশান্তিতে কাটাতে চান, এই অমৃত উদ্যানে পৌঁছে যেতে পারেন।