আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পাঞ্জাব থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা এবং উত্তরপ্রদেশের উপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত বৃষ্টির পরিস্থিতি জটিল করে তুলতে পারে। এর প্রভাবে সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে (Rain Forecast)। পাশাপাশি ভিজবে উত্তরের জেলাগুলিও।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 25 June 2025 10:51
দ্য ওয়াল ব্যুরো: বিগত কয়েকদিন ধরে আকাশ মেঘলা হলেও মঙ্গলবার থেকে কিছুটা পরিষ্কার হয়েছে পরিস্থিতি। তবে শুক্রবার রথযাত্রার দিন আকাশ কি রিষ্কার থাকবে? বহু মানুষেরই এই দিন রথের দড়ি টানা, বাড়ি থেকে বেরনোর পরিকল্পনা থাকে। তাই সেদিন বৃষ্টি হবে কিনা তা নিয়ে এখন থেকেই প্রশ্ন জাগছে। এরইমধ্যে আবহাওয়া দফতর জানাল, একাধিক জেলার জন্য রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা (Weather Update of West Bengal)।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পাঞ্জাব থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা এবং উত্তরপ্রদেশের উপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত বৃষ্টির পরিস্থিতি জটিল করে তুলতে পারে। এর প্রভাবে সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে (Rain Forecast)। পাশাপাশি ভিজবে উত্তরের জেলাগুলিও।
কবে কোথায় বৃষ্টি?
একইভাবে দক্ষিণবঙ্গের মতো দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পং- উত্তরবঙ্গের জেলাগুলিতে বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা (Heavy Rain Forecast)। বৃহস্পতিবার এবং শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৬১ থেকে ৯১ শতাংশের মধ্যে থাকতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার এবং সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে। তবে রথযাত্রার উৎসবে বাধা পড়তে পারে শুক্রবারের বৃষ্টিতে (Rath Yatra Weather Forecast)। এখন দেখার বিষয়, প্রকৃতি কতটা সদয় থাকে রথযাত্রার দিনে।