Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

সোশ্যাল মিডিয়ায় পরিচিত যুবকের সঙ্গে ঘুরতে গিয়ে নির্যাতিতা দুই বোন, ৩ অভিযুক্ত গ্রেফতার

সোশ্যাল মিডিয়ায় পরিচিত যুবকের সঙ্গে ঘুরতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার দুই বোন। অভিযোগ, চারচাকা গাড়িতে তুলে তাদের জোর করে নেশার জিনিস খাইয়ে একজনকে ধর্ষণ ও অন্যজনের উপর শারীরিক অত্যাচার চালায় অভিযুক্তরা।

সোশ্যাল মিডিয়ায় পরিচিত যুবকের সঙ্গে ঘুরতে গিয়ে নির্যাতিতা দুই বোন, ৩ অভিযুক্ত গ্রেফতার

শেষ আপডেট: 19 July 2025 19:19

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: সোশ্যাল মিডিয়ায় পরিচিত যুবকের সঙ্গে ঘুরতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার দুই বোন। অভিযোগ, চারচাকা গাড়িতে তুলে তাদের জোর করে নেশার জিনিস খাইয়ে একজনকে ধর্ষণ ও অন্যজনের উপর শারীরিক অত্যাচার চালায় অভিযুক্তরা। পুলিশ ইতিমধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে। পলাতক আরও একজন। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় আরামবাগে।

ধৃতদের নাম শেখ সুমন আলি, হাফিজুল মল্লিক ও শেখ ফারুকউদ্দিন। পলাতক অভিযুক্ত শেখ মারুফুদ্দিন মণ্ডল। সকলেই পূর্ব বর্ধমানের গোঘাট থানার ভিকদাস এলাকার বাসিন্দা। শুক্রবার রাতে আরামবাগের নৈশরাই এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। শনিবার ধৃতদের আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়।

নির্যাতিত দুই যুবতীর মায়ের অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে কেনাকাটা করতে বাড়ি থেকে বেরিয়েছিল মেয়েরা। আরামবাগের গৌরহাটি মোড়ে পরিচিত যুবক মারুফুদ্দিনের সঙ্গে তাদের দেখা হয়। মারুফ তাদের ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয়। প্রথমে রাজি না হলেও পরে একটি গাড়িতে ওঠে দুই বোন। তারপর থেকেই নিখোঁজ ছিল তারা। রাত পর্যন্ত মেয়েদের খোঁজ না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। মোবাইল লোকেশন ট্র্যাক করে শেষপর্যন্ত বর্ধমানের একলখি এলাকা থেকে উদ্ধার করা হয় দুই বোনকে। বাড়ি ফিরে তারা জানায়, গাড়িতেই জোর করে তাদের মাদকজাত দ্রব্য খাইয়ে বড় বোনকে বারবার ধর্ষণ করা হয়। ছোট বোনের উপর চলে শারীরিক নির্যাতন।

ঘটনার তদন্তে নেমে অভিযুক্তদের মধ্যে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। পলাতক মারুফউদ্দিন মণ্ডলের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে আরামবাগ থানার পুলিশ। তবে অভিযুক্তদের দাবি, গাড়িতে থাকা অবস্থায় ওই দুই বোন লক্ষাধিক টাকা দাবি করেছিল। টাকা না দেওয়াতেই তাদের বিরুদ্ধে ‘মিথ্যা’ অভিযোগ তোলা হয়েছে। পুলিশ অবশ্য জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


```