Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

ফেসবুকে প্রেম, ঘুরতে গিয়ে নরকের মুখোমুখি! ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

সোশ্যাল মিডিয়ায় আলাপ। তারপর প্রেম। সেই প্রেমিকের ডাকে সাড়া দিয়েই বিপদ ডেকে আনল অষ্টম শ্রেণির নাবালিকা।

ফেসবুকে প্রেম, ঘুরতে গিয়ে নরকের মুখোমুখি! ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 1 September 2025 17:59

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় আলাপ। তারপর প্রেম। সেই প্রেমিকের ডাকে সাড়া দিয়েই বিপদ ডেকে আনল অষ্টম শ্রেণির নাবালিকা। কোচবিহার জেলার কামাখ্যাগুড়ি থানা এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রেমিক ও তার এক বন্ধুর বিরুদ্ধে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে দু’জনই।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় এক বিবাহিত যুবকের সঙ্গে পরিচয় হয় নির্যাতিতার। এরপর ফোন নম্বর আদানপ্রদান, কথাবার্তা চলতে চলতেই সম্পর্ক গভীর হয়। শনিবার ওই যুবকের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হয় ওই ছাত্রী। এরপর আর ফেরেনি।

নির্যাতিতার পরিবারের অভিযোগ, প্রেমিক যুবক তাকে এক বন্ধুর সঙ্গে মিলে তাঁর এক আত্মীয়ের ফাঁকা বাড়িতে নিয়ে যায়। সেখানেই রাতভর চলে পাশবিক নির্যাতন। রবিবার সকালে এই ঘটনার কথা চাউর হতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর যায় পুলিশের কাছে।

পরিবারের তরফে কামাখ্যাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্তে নামে এবং অভিযুক্ত প্রেমিক ও তার বন্ধুকে গ্রেফতার করে। সোমবার ধৃতদের আলিপুরদুয়ার আদালতে তোলা হয়।

সরকারি আইনজীবী পীযূষ দত্ত বলেন, ‘‘দু’জনকেই আদালতে পেশ করা হয়। পুলিশ তাঁদের রিমান্ডে নিয়েছে।’’ অন্যদিকে, নির্যাতিতাকে শারীরিক পরীক্ষার পর 'চাইল্ড ওয়েলফেয়ার কমিটি'র কাছে পেশ করা হয়। সেখানে কাউন্সেলিংয়ের পর তাকে কোচবিহার হোমে পাঠানো হয়েছে।

আদালত চত্বরে নির্যাতিতার বাবা-মায়ের কান্না থামেনি। তাঁরা অভিযুক্তদের কড়া শাস্তি, এমনকি ফাঁসির দাবিও জানান। ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া। সোশ্যাল মিডিয়ায় কড়া নজরদারি এবং নাবালিকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।


```