Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

'বাংলাদেশ যোগ! পরিকল্পিত হামলা মুর্শিদাবাদে', এনআইএ তদন্তের দাবিতে হাইকোর্টে জোর সওয়াল

রাজ্যের ভূমিকা নিয়েও ক্ষোভ উগড়ে দেওয়া হয়েছে এই মামলার শুনানিতে। বলা হয়েছে, মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলেও রাজ্য সরকারের অনুমতি ছাড়া তারা কিছুই করতে পারবে না। আর এক্ষেত্রে সরকার সহযোগিতা করছে না।

'বাংলাদেশ যোগ! পরিকল্পিত হামলা মুর্শিদাবাদে', এনআইএ তদন্তের দাবিতে হাইকোর্টে জোর সওয়াল

ফাইল ছবি

শেষ আপডেট: 17 April 2025 16:10

দ্য ওয়াল ব্যুরো: পরিকল্পিত জঙ্গি হামলা চালানো হয়েছে মুর্শিদাবাদে (Murshidabad)! বিএসএফ-কে লক্ষ্য করে পেট্রোল বোমা মারা হয়েছে। সেখানকার মানুষ আক্রান্ত, তিনজনের মৃত্যুও হয়েছে। এই পরিস্থিতিতে এনআইএ (NIA) তদন্তই ন্যায্য হবে। বৃহস্পতিবার মুর্শিদাবাদের ঘটনার ইস্যুতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলার শুনানিতে এমনই যুক্তি দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী। তাঁর স্পষ্ট অভিযোগ, মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে তাতে রাজ্যে পুলিশের তদন্ত নিয়ে সন্দেহ আছে। 

মুর্শিদাবাদে অশান্তির পিছনে বাংলাদেশ-যোগ রয়েছে বলেও দাবি করেছেন শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য। তাঁর বক্তব্য, মালদহ, মোথাবাড়ির পর মুর্শিদাবাদ, হাওড়া, আমতলা... পর পর একই ঘটনা। বিষয়টি একদমই পরিষ্কার যে গোটাটাই পরিকল্পিত। আর এইসব ঘটনায় বাংলাদেশের যোগসূত্র রয়েছে। সেখান থেকেই লোক এসে এই কাণ্ড ঘটিয়েছে। 

এসজি অশোক চক্রবর্তী আদালতে জানান, শুভেন্দু অধিকারীর আইনজীবীর সঙ্গে তিনি সহমত। তাঁর বক্তব্য, রাজ্যে সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে বিষয়টি জানানো উচিত ছিল, কিন্তু তা তারা করেনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যদি মনে করে তাহলে সরাসরি তারা এনআইএ তদন্তের নির্দেশ দিতেই পারে। এদিকে এনআইএ-র আইনজীবী অরুণ কুমার মাইতি জানান, তাঁদের তরফ থেকে প্রাথমিক একটি রিপোর্ট জমা দেওয়া যেতে পারে, তদন্তে হস্তান্তর না করে। 

রাজ্যের ভূমিকা নিয়েও ক্ষোভ উগড়ে দেওয়া হয়েছে এই মামলার শুনানিতে। বলা হয়েছে, মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলেও রাজ্য সরকারের অনুমতি ছাড়া তারা কিছুই করতে পারবে না। আর এক্ষেত্রে সরকার সহযোগিতা করছে না। যদিও রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিষয়টি মানতে রাজি হননি। 

রাজ্যের তরফে বলা হয়েছে, আরপিএফ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় অনেককে গ্রেফতারও করা হয়েছে। সিট গঠন করে তদন্ত শুরু হয়েছে। রাজ্য পুলিশদের শীর্ষ আধিকারিকরা এলাকা পরিদর্শন করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আগের থেকে পরিস্থিতি অনেক বেশি স্বাভাবিক। তাই এখনই এনআইএ তদন্তের কোনও প্রয়োজন রয়েছে বলে তাঁরা মনে করছেন না। 

সবার বক্তব্য শোনার পর আদালত জানিয়েছে, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত আপাতত মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। আদালতের পর্যবেক্ষণ, তদন্তকারী কমিটি গঠন করা যেতে পারে। পুনর্বাসনকে অগ্রাধিকার দেওয়া দরকার। যতদিন না তা হচ্ছে শান্তি রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা রাজ্যের দায়িত্ব। 

এও জানানো হয়েছে, প্রথম উদ্দেশ্য মানুষকে ঘরে ফেরানো। জাতীয় মানবাধিকার কমিশন, রাজ্য মানবাধিকার কমিশন এবং স্টেট লিগ্যাল সার্ভিসের তিনজন সদস্য মিলে দেখতে পারে কারা ঘরে ফিরতে পারেননি। হাইকোর্ট বলছে, ক্ষতিপূরণ মানুষ ফেরাতে পারে। কিন্তু মানুষকে ঘরে ফেরাতে হবে। 


```