Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও

নিম্নচাপ সরলেও বৃষ্টির হাত থেকে রেহাই মিলবে না, কী পূর্বাভাস হাওয়া অফিসের

মৌসুমী অক্ষরেখা এখনও সক্রিয় রয়েছে। ঝাড়খণ্ড হয়ে তা পুরুলিয়া, কাঁথি হয়ে বিস্তৃত রয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত। 

নিম্নচাপ সরলেও বৃষ্টির হাত থেকে রেহাই মিলবে না, কী পূর্বাভাস হাওয়া অফিসের

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 26 July 2025 15:25

দ্য ওয়াল ব্যুরো: শক্তিক্ষয় হয়েছে নিম্নচাপের (Low Depression)। এই মুহূর্তে সেটি অবস্থান করছে উত্তর ছত্তীসগড়ে। আগামী ২৪ ঘণ্টায় তা আরও সরে গিয়ে পৌঁছবে পূর্ব মধ্যপ্রদেশে এবং ক্রমে তা আরও শক্তিক্ষয় করে তা পরিণত হবে একটি সুস্পষ্ট নিম্নচাপে।

এদিকে মৌসুমী অক্ষরেখা এখনও সক্রিয় রয়েছে। ঝাড়খণ্ড হয়ে তা পুরুলিয়া, কাঁথি হয়ে বিস্তৃত রয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, যার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। এদিকে শনিবার এবং রবিবারও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও সোমবার ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। আর উত্তরবঙ্গে রবিবার থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই বাড়বে। কিছু এলাকায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত চলবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। তবে মঙ্গলবার ও বুধবার বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে। আবার বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ফের ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

ভিনরাজ্যেও একই রকম পরিস্থিতি বহাল। প্রবল বৃষ্টি চলবে ছত্তীসগড়, গোয়া, মধ্য মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, বিদর্ভে। অতি ভারী বৃষ্টি হবে উত্তর-পূর্ব ভারতের অরুণাচল, অসম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা ইত্যাদি। ভারী বৃষ্টি হবে গুজরাট, বিহার, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, কর্ণাটক, কেরল, ওড়িশা, উত্তরাখণ্ডে।


```