Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রবল বৃষ্টিতে গৌরিকুণ্ডের কাছে ধস, স্থগিত কেদারনাথ যাত্রা, উদ্ধার ১০০ তীর্থযাত্রী

তীর্থযাত্রীরা যাতে স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারেন তার জন্য বিকল্প রাস্তা তৈরি করার কাজ শুরু করেছে পিডব্লুডি। আপাতত গোটা পরিস্থিতিতে নজর রেখেছে এসডিআরএফ ও স্থানীয় প্রশাসন। 

প্রবল বৃষ্টিতে গৌরিকুণ্ডের কাছে ধস, স্থগিত কেদারনাথ যাত্রা, উদ্ধার ১০০ তীর্থযাত্রী

শেষ আপডেট: 26 July 2025 13:20

দ্য ওয়াল ব্যুরো: সোনপ্রয়াগের কাছে ধস। সাময়িকভাবে বন্ধ হয়ে গেল কেদারনাথ যাত্রা। এসডিআরএফ সূত্রে খবর, গৌরীকুণ্ডের আগে রাস্তার একাংশ ধসে পড়ায় বাধা পড়েছে। খবর পেয়েই সোনপ্রয়াগ এসডিআরএফ পোস্ট থেকে অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর আশিস দিমরির নেতৃত্বে একটি দল পৌঁছয় ঘটনাস্থলে। তৎক্ষণাৎ শুরু হয় উদ্ধার অভিযান।

ধস নামায় আটকে পড়েছিলেন প্রায় ১০০ জন। তাঁদের সকলকে নিরাপদে উদ্ধার করে গৌরীকুণ্ডের দিকে নিয়ে আসেন উদ্ধারকারীরা। এখনও সতর্কতার সঙ্গে পরিস্থিতিতে নজরে রাখা হচ্ছে বলে জানিয়েছে বাহিনীকে।

তীর্থযাত্রীরা যাতে স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারেন তার জন্য বিকল্প রাস্তা তৈরি করার কাজ শুরু করেছে পিডব্লুডি। আপাতত গোটা পরিস্থিতিতে নজর রেখেছে এসডিআরএফ ও স্থানীয় প্রশাসন।

উত্তরাখণ্ডে ইতিমধ্যেই আবহাওয়া দফতরের সতর্কবার্তা জারি হয়েছে। দেরাদুন, চম্পাবত ও নৈনিতালে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। এছাড়া উধম সিং নগরের কিছু অংশে বজ্রপাতের সম্ভাবনা এবং পার্বত্য জেলাগুলিতে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে রুদ্রপ্রয়াগ জেলায় প্রবল বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। কেদারঘাটির রুমসি গ্রাম বিধ্বস্থ। জল ঢুকে পড়েছে গ্রামের অন্তত ছ’টি বাড়িতে। বহু গাড়ি কাদা ও ধ্বংসস্তূপে চাপা পড়ে গিয়েছে।

ভারী বৃষ্টিপাত চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। ফলে পাহাড়ি এলাকায় ভ্রমণ কিংবা যাত্রা পরিকল্পনা করলে আগে থেকেই সতর্ক থাকতে বলছেন প্রশাসনিক আধিকারিকরা


```