Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

নদিয়ায় পথকুকুরের মৃত্যু, ফরেনসিক পরীক্ষার জন্য দেহের নমুনা পাঠানো হল কলকাতায়

স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করলে কৃষ্ণগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়ের করেন বুবাই প্রামাণিক নামে এক যুবক।

নদিয়ায় পথকুকুরের মৃত্যু, ফরেনসিক পরীক্ষার জন্য দেহের নমুনা পাঠানো হল কলকাতায়

AI ছবি

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 11 February 2026 17:55

কাজল বসাক, নদিয়া: পথ কুকুরকে (Street Dog) খুনের অভিযোগ। ফরেনসিক পরীক্ষার ( Forensic Report ) জন্য দেহের নমুনা পাঠানো হল কলকাতায়। এই ঘটনা ঘিরে শোরগোল পড়ল নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্ত (India-Bangladesh Bordar) লাগোয়া কৃষ্ণগঞ্জ বিধানসভার মাজদিয়া এলাকায়।

মাজদিয়ায় রাস্তার একটি কুকুরকে বিষ খাইয়ে মারার অভিযোগ উঠেছে স্থানীয় এক বাসিন্দার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাজদিয়ায় একটি পথকুকুরের অস্বাভাবিক মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করলে কৃষ্ণগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়ের করেন বুবাই প্রামাণিক নামে এক যুবক।

তিনি তাঁর প্রতিবেশী নিলয় দাসের বিরুদ্ধে কুকুরটিকে বিষ প্রয়োগ করে হত্যার অভিযোগ তোলেন। অভিযোগের ভিত্তিতে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ একটি মামলা রুজু করে এবং ঘটনার তদন্ত শুরু হয়। পুলিশ মৃত কুকুরটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় কৃষ্ণগঞ্জ ব্লক পশু চিকিৎসালয়ে। সেখানে প্রাথমিক ময়নাতদন্তে পশু চিকিৎসক জানান, বিষক্রিয়ার ফলেই কুকুরটির মৃত্যু হয়ে থাকতে পারে।

তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে কুকুরটির দেহের কিছু নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য কলকাতায় পাঠানো হয়েছে। ফরেনসিক রিপোর্ট হাতে এলেই কুকুরটির মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে পুলিশ জানিয়েছে। এদিকে অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে। এলাকাবাসীর দাবি, দোষী ব্যক্তির উপযুক্ত শাস্তি হওয়া উচিত। তদন্তের অগ্রগতির দিকে এখন সকলের নজর।


```