Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুর্শিদাবাদে এসটিএফ-এর অভিযানে উদ্ধার বিপুল অস্ত্র, ধৃতরা বাংলা-বিহারের বাসিন্দা

বিহার থেকে অস্ত্র এনে তা রাজ্যে ছড়িয়ে দেওয়ার ছক ছিল পাচারকারীদের। তবে এসটিএফ-এর সক্রিয়তায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। 

মুর্শিদাবাদে এসটিএফ-এর অভিযানে উদ্ধার বিপুল অস্ত্র, ধৃতরা বাংলা-বিহারের বাসিন্দা

উদ্ধার হওয়া অস্ত্র

শেষ আপডেট: 27 June 2025 11:58

দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের (Murshidabad) ফারাক্কা থানার অন্তর্গত নেতাজি সেতুর নীচে গোপন সূত্রে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল বেঙ্গল এসটিএফ (WB STF)। মঙ্গলবার সন্ধেয় সেতুর নীচ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বেআইনি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ (Weapon)। গ্রেফতার করা হয়েছে বিহার (Bihar) ও পশ্চিমবঙ্গের (West Bengal) মোট চারজন অস্ত্র পাচারকারীকে। তদন্তকারীদের দাবি, এই চক্রের সঙ্গে আন্তঃরাজ্য অস্ত্র সরবরাহ চক্রান্ত জড়িয়ে রয়েছে।

সূত্রের খবর, বিহার থেকে অস্ত্র এনে তা রাজ্যে ছড়িয়ে দেওয়ার ছক ছিল পাচারকারীদের। তবে এসটিএফ-এর সক্রিয়তায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। অভিযানে উদ্ধার হয়েছে মোট ৯টি আগ্নেয়াস্ত্র এবং ১৫৮ রাউন্ড তাজা কার্তুজ।

ঘটনার তদন্ত শুরু করেছে বেঙ্গল এসটিএফ। ইতিমধ্যে অস্ত্র আইন অনুযায়ী মামলা রুজু হয়েছে। ধৃত চারজনকে জেরা করে পাচারচক্রের বৃহত্তর নেটওয়ার্ক সম্পর্কে তথ্য সংগ্রহে নেমেছেন তদন্তকারীরা। পাশাপাশি, কোথা থেকে অস্ত্রগুলি এসেছে এবং কারা এই চক্রের মূল মাথা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন মুকেশ মিশ্র (৪৫), শ্যামজিত কুমার ঠাকুর (৪৫) - এরা দুজনেই বিহারের বাসিন্দা। আর বাকি দুজন নইমুদ্দিন শেখ (২৩), সানাউল শেখ (২২) পশ্চিমবঙ্গের মালদহের বাসিন্দা।

ফারাক্কার মতো সীমান্তবর্তী এলাকায় এই ধরনের অস্ত্র উদ্ধারে স্বভাবতই নিরাপত্তা সংস্থাগুলির কপালে চিন্তার ভাঁজ। ইতিমধ্যেই গোটা অঞ্চলে নজরদারি বাড়ানো হয়েছে।


```