Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

মেয়েকে গলায় ফাঁস লাগিয়ে খুনের চেষ্টা! গ্রেফতার সৎ মা

মেয়েকে গলায় ফাঁস দিয়ে খুনের চেষ্টার অভিযোগে সৎ মাকে গ্রেফতার করল পুলিশ। ধৃত মহিলার নাম টগর রায় (ঘোষ)। পূর্ব বর্ধমানের ভাতারের ছাতনি গ্রামে তাঁর বাড়ি থেকে শুক্রবার ভোরে তাঁকে গ্রেফতার করা হয়েছে। 

মেয়েকে গলায় ফাঁস লাগিয়ে খুনের চেষ্টা! গ্রেফতার সৎ মা

শেষ আপডেট: 3 November 2023 19:43

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: মেয়েকে গলায় ফাঁস দিয়ে খুনের চেষ্টার অভিযোগে সৎ মাকে গ্রেফতার করল পুলিশ। ধৃত মহিলার নাম টগর রায় (ঘোষ)। পূর্ব বর্ধমানের ভাতারের ছাতনি গ্রামে তাঁর বাড়ি থেকে শুক্রবার ভোরে তাঁকে গ্রেফতার করা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, ওই মহিলার স্বামী অশোক ঘোষ তিনসপ্তাহ আগেই স্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে গিয়েছিলেন। তার পর থেকে টগর এলাকা থেকে বেপাত্তা হয়ে যায়। এতদিন ধরে টগরের খোঁজ চালাচ্ছিল পুলিশ। এলাকায় নজর রাখছিল। পরে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ কুবাজপুর এলাকা থেকে ওই মহিলাকে গ্রেফতার করে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহিলার স্বামী অশোক ঘোষ এলাকায় চাষবাস করেন। তার প্রথমপক্ষের স্ত্রী মারা যাওয়ার পর টগরকে বিয়ে করেছিলেন। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরে টগরের দ্বিতীয় বিয়ে ছিল এটি। অশোকবাবুর প্রথমপক্ষের এক মেয়ে ও এক ছেলে তার কাছে থাকে। মেয়ের বয়স ১২ বছর। ছেলে ছয়। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১১ অক্টোবর অশোকবাবু ভাতার থানায় তাঁর দ্বিতীয় স্ত্রী টগরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগে পুলিশকে জানিয়েছেন, গত ৮ অক্টোবর তাঁর অনুপস্থিতিতে মেয়ের সঙ্গে সৎ মা টগরের ঝগড়া হয়। অভিযোগ, সেসময় কিশোরীর মেয়েকে দোতলার ঘরে নিয়ে গিয়ে মারধরের করে টগর। তার পরে গলায় ফাঁস লাগিয়ে খুনের চেষ্টা করে। নাবালিকা চিৎকারে প্রতিবেশীরা চলে এলে তারা মেয়েকে উদ্ধার করেন। অশোকবাবু বাড়ি ফিরে তার মেয়ের মুখ থেকে সব ঘটনার শোনার পরেই পুলিশের দ্বারস্থ হন। 


```