Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিদ্যুৎ দফতরে চাকরি চুরি! সুকান্তের 'গোপন চিঠি', আইনি পদক্ষেপের হুঁশিয়ারি আধিকারিকের

সূত্রের খবর, চিঠির সত্যতা খতিয়ে দেখতে প্রশাসনিক স্তরে তদন্ত শুরু হয়েছে।

বিদ্যুৎ দফতরে চাকরি চুরি! সুকান্তের 'গোপন চিঠি', আইনি পদক্ষেপের হুঁশিয়ারি আধিকারিকের

সুকান্ত মজুমদার।

শেষ আপডেট: 12 July 2025 14:08

দ্য ওয়াল ব্যুরো: ‘চাকরি চক্রে তৃণমূলের হাত’, দাবি করে সোশ্যাল মিডিয়ায় ‘গোপন চিরকুট’ পোস্ট করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সেই চিঠি প্রকাশ্যে আসতেই দক্ষিণ দিনাজপুরে শুরু হয়েছে রাজনৈতিক হইচই।  বণ্টন সংস্থার স্টেশন ম্যানেজারের (WBSEDCL) সিল ও সই-সহ ভাইরাল হওয়া চিরকুট নিয়ে তৃণমূলের অভিযুক্ত নেতাদের পাশাপাশি বিদ্যুৎ দফতরের আধিকারিকও আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

ভাইরাল হওয়া চিঠিটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কুমারগঞ্জ-সহ দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে। ওই ‘চিরকুটে’সুকান্ত মজুমদারের দাবি, কুমারগঞ্জের তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল এবং জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মফিজউদ্দিন মিঁয়ার সুপারিশে ৬ লক্ষ ৫২ হাজার টাকার বিনিময়ে একজনকে WBSEDCL-এ চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। চিঠিতে আরও লেখা হয়েছে, বিজেপি নেতা সুশীল মার্ডির বিরুদ্ধে মিথ্যা বিদ্যুৎ চুরির মামলা রুজু করা হয়।

তবে বিদ্যুৎ দফতরের স্টেশন ম্যানেজার নাজিমুল হক এই চিঠিকে সম্পূর্ণ জাল বলে দাবি করেছেন। তাঁর অভিযোগ, ‘‘আমার সিল ও সই জাল করে এই চিঠি বানানো হয়েছে। কোনও নিয়োগ হয়নি, এমন কোনও সুপারিশও আসেনি।’’ WBSEDCL-এর দক্ষিণ দিনাজপুর রিজিয়নাল ম্যানেজার শুভময় সরকার বলেন, “আমি নাজিমুলবাবুর সঙ্গে কথা বলেছি। তিনিও বলছেন, এই চিঠির কোনও ভিত্তি নেই। তিনিও আদালতের দ্বারস্থ হবেন।”

অন্যদিকে, চিঠিতে নাম জড়ানো তৃণমূল নেতা মফিজউদ্দিন মিঁয়া সুকান্ত মজুমদারকে উদ্দেশ করে বলেন, “এটি সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র। সাংসদ ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। আমি তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করব।”

তবে সুকান্ত মজুমদার তাঁর অবস্থানে অনড়। তিনি টুইটে লেখেন, “স্থানীয় তৃণমূল নেতাদের সুপারিশে কী ভাবে বিরোধী কর্মীদের উপরে বিদ্যুৎ চুরির মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, সেই সঙ্গে কী ভাবে চাকরির জন্য ঘুষ নেওয়া হচ্ছে, তা জনসমক্ষে আনার সময় এসেছে। যদি ব্যবস্থা না হয়, তাহলে আমরা কঠোর আইনি পথে হাঁটব।”

তৃণমূল শিবির বলছে, ‘‘সুকান্ত মজুমদার জনমানসে বিভ্রান্তি তৈরি করছেন, কারণ বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে।’’ তবে রাজ্যের প্রশাসনিক মহলে চিঠির সত্যতা নিয়ে সন্দেহ থাকলেও বিষয়টি ঘিরে রাজনৈতিক চাপানউতোরের আঁচ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে কলকাতায়। সূত্রের খবর, চিঠির সত্যতা খতিয়ে দেখতে প্রশাসনিক স্তরে তদন্ত শুরু হয়েছে।
 


```