Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

শিক্ষক বদলি সংক্রান্ত অর্ডার প্রত্যাহার করল রাজ্য, নেপথ্যে ২৬ হাজার চাকরি বাতিল?

হঠাৎ কেন এই বিজ্ঞপ্তি? কেনই বা আগের নির্দেশ প্রত্যাহার করা হল?

শিক্ষক বদলি সংক্রান্ত অর্ডার প্রত্যাহার করল রাজ্য, নেপথ্যে ২৬ হাজার চাকরি বাতিল?

গ্রাফিক্স, দ্য ওয়াল।

শেষ আপডেট: 12 April 2025 15:19

দ্য ওয়াল ব্যুরো: দু'বছর আগে শিক্ষক বদলি সংক্রান্ত একটি নির্দেশিকা (Transfer of Teachers) জারি করেছিল রাজ্য। আপাতত সেই নির্দেশ প্রত্যাহার করে নিল শিক্ষা দফতর। যার অর্থ সংশ্লিষ্ট বদলি প্রক্রিয়া আপাতত স্থগিত করা হল।

২০১৬ সালের এসএসসির (SSC 2016) নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছিল। ওই মামলায় গত ৩ এপ্রিল আস্ত প্যানেল বাতিল করেছে সুপ্রিমকোর্ট (Supreme Court)। চাকরিহারা হয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। আদালতের রায় বেরানোর পর থেকেই চাকরিহারাদের সিংহভাগই স্কুলে যাচ্ছেন না। অনেকের মতে, পরিবর্তিত পরিস্থিতির কারণেই বদলি সংক্রান্ত ওই নির্দেশে প্রত্যাহার করা হল। তবে এ বিষয়ে এখনও শিক্ষা দফতরের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

কোথাও প্রয়োজনের তুলনায় বেশি শিক্ষক, শিক্ষিকা। আবার কোথাও শিক্ষক, শিক্ষিকার অভাবে ধুঁকছে স্কুলের পঠনপাঠন। এমন পরিস্থিতির বদল ঘটিয়ে ছাত্র-শিক্ষক অনুপাত ঠিক রাখতে ২০২৩ সালে রাজ্য স্কুল শিক্ষা দফতর একটি বিশেষ বদলির অর্ডার জারি করেছিল। 

গত ১১ এপ্রিল নতুন বিজ্ঞপ্তি জারি করে পুরনো নির্দেশিকা বাতিলের কথা জানানো হয়েছে। ইতিমধ্যে শিক্ষা দফতরের ওই নির্দেশিকা প্রতিটি স্কুলে পৌঁছেও গেছে। 

হঠাৎ কেন এই বিজ্ঞপ্তি? কেনই বা আগের নির্দেশ প্রত্যাহার করা হল?

স্কুল শিক্ষা দফতরের এক কর্তা বলেন, "২৬ হাজার চাকরি বাতিলের জেরে এমনিতেই বহু স্কুলের পঠনপাঠন সমস্যার মধ্যে পড়েছে। এই পরিস্থিতিতে শিক্ষক বদলি নিয়ে নতুন করে কোনও আইনি জটিলতায় জড়াতে চায় না রাজ্য। তাই পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত কোনও বদলি প্রক্রিয়া চালু করা হবে না।"

জানা যাচ্ছে,  বছরের পর বছর একই স্কুলে রয়েছেন এমন শিক্ষকদের একাংশের এ বছরই বদলির সম্ভাবনা ছিল। রাজ্যের নয়া সিদ্ধান্তে তাঁরা যেমন স্বস্তি পেলেন তেমনই যাঁরা বাড়ির কাছাকাছি স্কুলে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন, নয়া বিজ্ঞপ্তির জেরে তাঁদের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ।


```